বিজয় বার্তা ২৪ ডট কম
বিএনপির নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপুর মাতা শামছুন নাহার বেগম এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক মামুন মাহমুদ। ০৩/০১/২০২২ইং তারিখ বেলা ৩.৩২মি. ঢাকার এভার কেয়ার হসপিটালে বার্ধক্যজনিত অসুস্থতায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরন করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্নাইলাইহের রাজেউন )
০৩/০১/২০২২ইং তারিখ সন্ধ্যায় গণমাধ্যমে প্রেরিত এক শোকবার্তায় নারায়ণগঞ্জ জেলা বিএনপির পক্ষে সদস্য সচিব অধ্যাপক মামুন মাহমুদ বলেন, আমাদের কেন্দ্রীয় বিএনপির অন্যতম সদস্য, রুপগঞ্জের বিখ্যাত ভূইয়া পরিবারের জনাব দিপু ভূইয়ার প্রীয় মায়ের মৃত্যুতে আমরা গভীর শোক প্রকাশ করছি এবং তার পরিবারের সবার প্রতি সহমর্মিতা জানাচ্ছি। মরহুমের রুহের মাগফেরাত কামনা করছি, মহান আল্লাহতায়ালা ওনাকে জান্নাতুল ফেরদৌস দান করুন।

