বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের ফতুল্লায় চাঁদাবাজ চক্রের ৪ জন সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-১১ ।
সকালে থানাধীন পাগলা বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, ১। মোঃ বিল্লাল হোসেন (২১), পিতা-আবু পাটোয়ারী, মাতা-জয়গুন বিবি, সাং-চতলার বাজার, থানা-লাল মোহন, জেলা-ভোলা, এ/পি- পাগলা (মামুনের বাড়ীর ভাড়াটিয়া), থানা-ফতুল্লা, জেলা-নারায়ণগঞ্জ, ২। মোঃ শেখ মিসাল (১৯), পিতা-মোঃ আফজাল, মাতা-মাহেনুর বেগম, সাং-রাজেন্দ্রপুর, থানা-কেরানীগঞ্জ, জেলা-ঢাকা, এ/পি-আলিগঞ্জ কুতুবপুর, থানা-ফতুল্লা, জেলা-নারায়ণগঞ্জ, ৩। মোঃ রাকিব (২২), পিতা-নুর ইসলাম, মাতা-আলেয়া বেগম, সাং-১১নং কালিয়া, থানা-বাকেরগঞ্জ, জেলা-বরিশাল, এ/পি- আলীগঞ্জ (নুর ইসলাম মেম্বারের বাড়ীর ভাড়াটিয়া), থানা-ফতুল্লা, জেলা-নারায়ণগঞ্জ এবং ৪। মোঃ সুমন (২২), পিতা-মোঃ আরব আলী মিয়া, মাতা-রিনা বেগম, গ্রাম-আলিগঞ্জ, কতুবপুর ইউনিয়ন, থানা-ফতুল্লা, জেলা-নারায়ণগঞ্জ’দেরকে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা মডেল থানাধীন পাগলা বাজার এলাকা থেকে বিভিন্ন ধরনের গাড়ী চালকদের কাছ থেকে চাঁদাবাজির সময় চাঁদাবাজির টাকা সহ হাতেনাতে গ্রেফতার করে। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১১ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানা।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা মডেল থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

