বিজয় বার্তা ২৪ ডট কম
র্যাব-১১ এর অভিযানে ইয়াবা ও গাঁজা সহ একজন মাদক ব্যবসায়ী গ্রেফতার করা হয়েছে।
রাতে কিশোরগঞ্জ জেলার কিশোরগঞ্জ সদর থানার যশোধল গোয়ালপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মোঃ কাজল (৫৯)কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীর হেফাজত হতে ইয়াবা- ১৪৬০ পিস এবং গাঁজা- ১৪ কেজি উদ্ধার করা হয়।
র্যাব-১১ এর মিডিয়া অফিসার লেঃ কমান্ডার মাহমুদুল হাসান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, আটককৃত মাদক ব্যবসার সাথে জড়িত আসামী কিশোরগঞ্জ, ঢাকা ও এর আশপাশের এলাকায় কিছুদিন যাবৎ মাদক দ্রব্য ইয়াবা এবং গাঁজা ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। মাদকের করাল গ্রাস থেকে যুব সমাজ তথা দেশকে বাঁচাতে র্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে।
উপরোক্ত বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

