বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সাহেবপাড়া ও শহরের চাষাঢ়ায় চাকুরির প্রলোভনে প্রতারণার অভিযোগে দুটি প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও এমডিসহ ৩ জনকে গ্রেফতার করেছে র্যাব-১১। দুপুরে সিদ্ধিরগঞ্জের আদমজী র্যাব -১১ এর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র্যাব -১১ এর অধিনায়ক লে. কর্ণেল তানভীর মাহমুদ পাশা। গ্রেফতারকৃতরা হলঃ এন.আর.এস ফোর্স সিকিউরিটি সার্ভিসের চেয়ারম্যান রফিকুল ইসলাম, এমডি সাইফুল ইসলাম ও এম.আর.এম ফোর্সেস সিকিউরিটি সার্ভিসের চেয়ারম্যান রায়হান মিয়া।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জের সাহেবপাড়া ও শহরের চাষাঢ়ায় প্রতারণারমূলক দুইটি প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে চেয়ারম্যান ও এমডিসহ ৩ জনকে গ্রেফতার করা হয়। তারা দীর্ঘদিন ধরে অনলাইনে লোভনীয় বিজ্ঞাপন দিয়ে চাকুরী প্রদানের নামে সহজ সরল লোকদের থেকে টাকা হাতিয়ে নিয়ে প্রতারণামূলক কার্যক্রম পরিচালনা করা অবস্থায় তাদেরকে আটক করা হয়। এসময় প্রতারণার কাজে ব্যবহৃত ভিজিটিং কার্ড, চাকুরী প্রত্যাশীদের ভর্তি ফরম, সীল,এটিএম কার্ড, অঙ্গীকারনামা, সিকিউরিটি ইউনিফর্ম ও আয়-ব্যায়ের রেজিষ্টার বই জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

