BijoyBarta24.com
নারায়ণগঞ্জ,
এপ্রিল ২৩, ২০২৬
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ
No Result
সকল নিউজ
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ
No Result
সকল নিউজ
BijoyBarta24.com
No Result
সকল নিউজ

নন-বন্ডেড কারখানার ব্যাক টু ব্যাক এলসি খোলার সুযোগ থাকছে স্থগিত হচ্ছে এনবিআর এর চিঠি

BijoyBarta 24 by BijoyBarta 24
সেপ্টেম্বর ১৬, ২০২১
in জাতীয়, লিড
0
নন-বন্ডেড কারখানার ব্যাক টু ব্যাক এলসি খোলার সুযোগ থাকছে স্থগিত হচ্ছে এনবিআর এর চিঠি
0
শেয়ার
0
VIEWS
Share on FacebookShare on Twitter

বিজয় বার্তা ২৪ ডট কম

তৈরি পোশাক খাতের নন বন্ডেড কারখানার অনুকুলে ব্যাক টু ব্যাক এলসি ইস্যু না করতে বাংলাদেশ ব্যাংকে প্রেরিত এনবিআর এর চিঠির প্রেক্ষিতে সৃষ্ট জটিলতা নিরসনে বাণিজ্য মন্ত্রনালয়ে খাত সংশ্লিষ্ট শীর্ষ পর্যায়ে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় উক্ত ইস্যুকৃত চিঠিটি স্থগিত করা এবং ব্যাক টু ব্যাক এলসি আপাতত খোলার সুযোগ রাখার বিষয়ে সিদ্ধান্ত হয়। বৃহস্পতিবার ১৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত এই সভায় উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, এমপি; প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, বিকেএমইএ’র সভাপতি সেলিম ওসমান এমপিসহ খাত সংশ্লিষ্ট নেতৃবৃন্দ।

গত ৩১ আগস্ট ২০২১ তারিখে বাংলাদেশ ব্যাংকে এনবিআর প্রেরিত এক চিঠিতে নন বন্ডেড নীটওয়্যার কারখানার অনুকূলে ব্যাক টু ব্যাক এলসি ইস্যু না করার অনুরোধ জানানো হয়। এতে বলা হয় নন বন্ডেড কারখানার অনুকূলে বিকেএমইএ যে ইউডি ইস্যু করেছে তাতে রাষ্ট্রীয় রাজস্ব ফাঁকির সুযোগ তৈরি হয়েছে। এর পরিপ্রেক্ষিতে ১৫ সেপ্টেম্বর বাণিজ্যমন্ত্রীর সভাপতিত্বে ও পোশাক খাত সংশ্লিষ্ট নেতৃবৃন্দের উপস্থিতিতে অনুষ্ঠিত সভায় উদ্ভূত জটিলতা সম্পূর্ণরূপে নিরসনের জন্য আইনের সংশ্লিষ্ট ধারা সংশোধনের প্রস্তাব করা হয়।

সভায় বিকেএমইএ সভাপতি একেএম সেলিম ওসমান এমপি বলেন, কারো সাথে আলোচনা ছাড়াই এনবিআর এর এ ধরনের একটি চিঠিতে বিকেএমইএ সদস্যভুক্ত ৫০৮ টি কারখানাসহ পোশাক খাতের ১ হাজার ৩৮টি কারখানা বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এই কারখানাগুলোতে কর্মরত ৬ লক্ষ ৬৫ হাজার ৭৪৭ জন শ্রকিক কর্মহীন হয়ে পড়বে এবং ৫.৫২ বিলিয়ন মার্কিন ডলারের রপ্তানি আয় থেকে রাষ্ট্র বঞ্চিত হবে যা রাষ্ট্রীয় স্বার্থের পরিপন্থি। তাঁর এই বক্তব্যের সাথে বাণিজ্যমন্ত্রী ও শফিউল ইসলাম মহিউদ্দিন একমত পোষণ করেন এবং এই সমস্যা সমাধানে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের উপর গুরুত্ব আরোপ করেন।

এরই ধারাবাহিকতায় অনুষ্ঠিত আজকের সভায় জানানো হয়, এনবিআর এর ইস্যুকৃত চিঠিটি আপাতত স্থগিতের উদ্যোগ নেওয়া হচ্ছে। এ বিষয়ে দ্রুত অগ্রগতির জন্য বাণিজ্যমন্ত্রণালয় একটি কমিটি গঠন করবে। সংশ্লিষ্ট আমদানি নীতি, বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ ট্র্যানজেকশন গাইড লাইন-২০১৮ এবং ভ্যাট বিধি-২০১৬ পরিবর্তন পরিমার্জনে কাজ করবে এই কমিটি।

প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এর সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন এফবিসিসিআই ও বিজিএমইএ’র সাবেক সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন এমপি, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আহমেদ জামাল, খন্দকার মুহাম্মদ আমিনুর রহমান সদস্য গ্রেড-১ (কাস্টমস: রপ্তানি, বন্ড ও আইটি) বিকেএমই’র প্রথম সহ-সভাপতি মোহাম্মদ হাতেম, পরিচালক ফজলে শামীম এহসান, আকতার হোসেন অপূর্ব সহ খাত সংশ্লিষ্ট নেতৃবৃন্দ ও এনবিআর এর উর্ধতন কর্মকর্তাগণ।

পরে

সূতা আমদানীর অনুমোদন ও নন বন্ডেড ব্যাক টু ক্যাক এলসি সমস্যা সমাধানে বাণিজ্য মন্ত্রনালয়ে সভা

আগে

সিদ্ধিরগঞ্জে র‌্যাবের অভিযানে ৪ চাঁদাবাজ গ্রেফতার

আগে
সিদ্ধিরগঞ্জে র‌্যাবের অভিযানে ৪ চাঁদাবাজ গ্রেফতার

সিদ্ধিরগঞ্জে র‌্যাবের অভিযানে ৪ চাঁদাবাজ গ্রেফতার

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *




খবর

  • মহানগনর
  • ফতুল্লা থানা
  • আন্তর্জাতিক
  • আমাদের নারায়ণগঞ্জ
  • খেলাধূলা
  • খোলাকলম
  • জাতীয়
  • তথ্য ও প্রযুক্তি
  • পদপ্রার্থী
  • ফতুল্লা থানা
  • বন্দর থানা
  • বিজয় বার্তা ২৪ পরিবার
  • বিজয় বার্তা ২৪ স্পেশাল

প্রকাশক ও সম্পাদক

গৌতম সাহা
মোবাইলঃ-০১৯২২৭৫৮৮৮৯, ০১৭১২২৬৫৯৯৭।
ইমেইলঃ-bijoybarta24@gmail.com

  • Bijoybarta24.com | স্বাধীনতার কথা বলে
  • Homepage
  • Homepage
  • যোগাযোগ

© 2020 BijoyBarta24 Design By HostGine.

No Result
সকল নিউজ
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ

© 2020 BijoyBarta24 Design By HostGine.