বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনায় সংক্রমিত রোগীর সংখ্যা। প্রতিদিন নমুনা পরীক্ষার ৩০ শতাংশের উপরে করোনা পজিটিভ আসছে। নারায়ণগঞ্জের গত ২৪ ঘন্টায় করোনায় ৩ জন মৃত্যুবরণ করেছেন। জেলায় ২৪ ঘন্টায় ৭৯০ জনের নমুনা সংগ্রহের মধ্যে করোনায় আক্রান্ত হয়েছেন ২৪৭ জন। করোনা সংক্রমনের হার দাড়িয়েছে ৩১.২৭ ভাগ। জেলায় করোনায় মোট মৃত্যু ২৩৪ জন ি মোট ১৬৫৫৩ জন। এই পর্যন্ত ১৩৮৬৪ জন করোনা রোগী সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা স্বাস্থ বিভাগ।

