বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে তালতলা এলাকায় পিকআপের চাপায় দুই পথচারী নিহত হয়েছেন। শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে। এসময় আরো দুই পথচারী আহত হন।
নিহতরা হল, মনির ও হাবিব। আহতদের ঢাকা মেডিকেলে ও মরদেহ ময়নাতদন্তের জন্য সদর জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
সদর জেনারেল হাসপাতালের আরএমও আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন নিহতদের লাশ মর্গে রয়েছে। আর আহত দুইজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

