বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে কিশোর গ্যাং এর সক্রিয় সদস্য ০৮ জনকে গ্রেফতার করেছে র্যাব-১১।
আজ ভোরে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন পাইনাদী ও মৌচাক এলাকায় দুইটি পৃথক অভিযান পরিচালনা করে ০৮ জন (অপ্রাপ্ত বয়স্ক ৩ জন) কিশোরগ্যাং এর সক্রিয় সদস্যদের গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামীদের হেফাজত হতে চাপাতি-০১টি, চাকু-০২টি, লোহার রড়-০১টি ও বৈদ্যুতিক মোট তার-০১টি উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, মোঃ উজ্জ্বল হোসেন (১৯) জেলা-নারায়ণগঞ্জ, মোঃ রনি (১৯) জেলা-পটুয়াখালী, মোঃ ইমন হোসেন (১৮) জেলা- নাটোর, মোঃ কালাম হোসেন (১৯) জেলা- পটুয়াখালী, মোঃ আলমগীর হোসেন (১৯) জেলা- পটুয়াখালী, অপ্রাপ্ত বয়স্ক (০৩) জন
র্যাব-১১ এর এএসপি প্রনব কুমার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, আটককৃত কিশোর গ্যাং এর সদস্যরা নিয়মিতভাবে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন এলাকায় সন্ত্রাসী ও ছিনতাই কার্যক্রম পরিচালনা করে আসছে। তাদের প্রত্যেকে কিশোর গ্যাং এর সদস্য। তারা বেশ কিছুদিন যাবৎ পরিকল্পিতভাবে রাস্তা-ঘাটে দলবদ্ধ হয়ে সংঘাত সৃষ্টি ও জনগণের মনে ভয়ভীতি দেখিয়ে এলাকায় ত্রাস সৃষ্টি করে আসছে।
উপরোক্ত বিষয়ে প্রযোজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

