বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের তামাকপট্টি এলাকার হোসিয়ারী শ্রমিক খায়রুল মিয়া। একটি মেয়ে সন্তান আর স্ত্রী নিয়ে তার সংসার। হঠ্যাৎ করেই কঠিন রোগে আক্রান্ত হয় তার স্ত্রী আমেনা বেগম। এমনিতেই টানাটানির সংসার তার উপর আবার স্ত্রীর চিকিৎসার খরচ। সব কিছু নিয়ে হিমশিম খাচ্ছিল খায়রুল। মানুষের দ্বারে দ্বারে গিয়ে কোথাও চিকিৎসা খরচ যোগাতে পারচ্ছিলেন না সে। এমন সময় এলাকার স্থানীয় এক লোকের সহায়তায় জেড এন্ড গ্রুপের ব্যাবস্থাপনা পরিচালক অয়ন ওসমানকে চিকিৎসার সহায়তার বিষয়টি জানায়। তিনি জেনে বক্ষব্যাধি রোগে আক্রান্ত আমেনা বেগমের চিকিৎসার সার্বিক আর্থিক খরচ খায়রুলের হাতে পাঠান। বুধবার দুপুরে শহরের তামাকপট্টি এলাকায় তার পরিবারের হাতে চিকিৎসার নগদ একলক্ষ টাকা তুলে দেওয় হয়।

এসময় উপস্থিত ছিলেন, মহানগর ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান রিয়াদ, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসমাঈল রাফেল, যুবলীগ নেতা আহাম্মেদ কাউছার, তোলারাম কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ প্রমূখ।
প্রসঙ্গত, নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একে এম শামীম ওসমান ও জাতীয় মহিলা সংস্থার জেলার চেয়ারম্যান সালমা ওসমান লিপির ছেলে জেড এন্ড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক অয়ন ওসমান। তিনি বিভিন্ন সময় চিকিৎসা সহায়তায় মানুষের আর্থিক সহায়তা করে আসছে। এমনকি দরিদ্র শিক্ষার্থীদের পড়ালেখার খরচও তিনি তার অর্থায়নে অনুদান দিয়ে থাকেন। এতিমখানা, মাদ্রাসার উন্নয়নেও তার ব্যাপক অবদান রয়েছে। মশক নিধনে তিনি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২৭ টি ওয়ার্ডে নিজ অর্থায়নে মশার ঔষধ ছিটিয়েছেন। এছাড়া করোনাকালে মানুষকে সচেতনতায় মাস্ক, হ্যান্ডস্যানিটাইজার ও খাদ্যদ্রব্য বিতরণ করেছেন।

