বিজয় বার্তা ২৪ ডট কম
কর্মহীন ও ছিন্নমূল মানুষদের জন্য বাসদ নারায়ণগঞ্জ জেলার ‘কমিউনিটি কিচেন’ কার্যক্রমের ত্রয়োদশ তম দিনের মত একবেলা খাবারের কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৭ এপ্রিল) ২নং রেল গেইট এলাকায় অবস্থিত বাসদ জেলা শাখার কার্যালয়ে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন দৈনিক অগ্রবানী প্রতিদিন পত্রিকার সম্পাদক ও প্রকাশক স্বপন কুমার পোদ্দার, বাসদের জেলা সমন্বয়ক নিখিল দাস, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি ভবানী শংকর রায়, সমাজতান্ত্রিক শ্রমিকফ্রন্টের জেলা সভাপতি আবু নাঈম খান বিপ্লব, জেলা গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের সভাপতি সেলিম মাহমুদ প্রমূখ।
স্বপন কুমার পোদ্দার বলেন, বর্তমান লকডাউনকালে ছিন্নমূল, কর্মহীন ও স্বল্প আয়ের মানুষের জন্য বাসদ জেলা শাখা যে আয়োজন করেছে তা সত্যিই প্রশংসার দাবিদার। অসহায় ছিন্নমূল মানুষদের জন্য বাসদ তাদের সাধ্যমতো খাবারের আয়োজন করেছে যা কিনা সমাজের অনেক কোটিপতি বা বড় রাজনৈতিক সংগঠনও করতে পারেনি। তাই বাসদের প্রতিটি নেতাকর্মীর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।
পাশাপাশি সমাজের অবহেলিত এসব জনগোষ্ঠির সাহায্যার্থে এগিয়ে আসার জন্য বৃত্তবানদের প্রতি আহবান জানাচ্ছি।
এর আগে, বাসদের পক্ষ থেকে করোনা আক্রান্ত রোগীদের মাঝে বিনামূল্যে অক্সিজেন সরবারহ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

