বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জে বন্দরে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে রকিব নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। এর আগে শিশুটির মা রোকেয়া বেগম বাদী হয়ে বন্দর থানায় মামলা দায়ের করেন।
মো.রকিব(২৪) বন্দরের সোনাকান্দা পানির টাংকি এলাকার মো. আলমের ছেলে।
মামলা সূত্রে জানা যায়, গত ২১ এপ্রিল (বুধবার) ইফতারের পর রকিব সোনাকান্দা পৌর স্টেডিয়ামের পাশে শেফালী বেগমের পরিত্যক্ত বাড়িতে ৯ বছরের শিশুটিকে নিয়ে ধর্ষণ করে, রকিব রোযার আগেও এই শিশুটিকে ধর্ষণ করে। গত ২১ এপ্রিল ধর্ষণের শিকার শিশুটি তার মাকে বিষয়টি জানালে শিশুটির মা ধর্ষকের পিতা আলমকে জানালে সে ধর্ষিত শিশুর মা রোকেয়াকে লাঞ্ছিত করে। উপায়ন্তর না পেয়ে ধর্ষিতার মা রোকেয়া র্যাব ১১ বরাবর অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে র্যার-১১ দিবাগত রাতে ধর্ষক রকিবকে গ্রেফতার করে আজ দুপুরে বন্দর থানায় সোপর্দ করে।
এ ব্যাপারে বন্দর থানার তদন্তকারী কর্মকর্তা মোদ্দাচ্ছের জানায়, গ্রেফতারকৃত আসামী রকিবকে আদালতে পাঠালে আদালত তাকে কারাগারে পাঠায়।

