বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জে করোনা ভাইরাসে ৬৫ বছর বয়সী এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। জেলার স্বাস্থ্য বিভাগের তথ্য মতে এ নিয়ে মোট দু্ই শত ছয় জনের মৃত্যু হয়েছে।
জেলায় গত ২৪ ঘণ্টায় ৪৯ জনের শরীরে করোনা ভাইরাস পাওয়া গেছে। এই নিয়ে জেলায় মোট ১২ হাজার ৫ শত ৮৪ জন আক্রান্ত হয়েছেন। নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন অফিস থেকে প্রকাশিত দৈনিক প্রতিবেদনে শনিবার সকালে এ তথ্য প্রকাশ করা হয়।
ওই প্রতিবেদন অনুযায়ি, ২৪ ঘন্টায় করোনা ভাইরাস শনাক্তের নমুনা সংগ্রহ হয়েছে ২৬২ জনের, আক্রান্ত হয়েছে ৪৯ জন। এ যাবত মোট ৯৯ হাজার ৬ শত ৩৫ জনের পরীক্ষা করে ১২ হাজার ৫ শত ৮৪ জনের শরীরে ভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে ৩০৮ জন সহ মোট ১০ হাজার ৭ শত ৮৫ জন সুস্থ হয়ে উঠেছেন।

