বিজয় বার্তা ২৪ ডট কম
মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত সাবেক ক্রিকেটার আবেগ হাসানের চিকিৎসার আর্থিক সহায়তায় এগিয়ে আসলেন অয়ন ওসমান। বৃহষ্পতিবার রাতে নারায়ণগঞ্জ জেলার দক্ষিন মাসদাইরস্থ আবেদ হাসানের বাসভবনে তার হাতে নগদ এক লাথ টাকা চিকিৎসার জন্য তুলে দেওয়া হয়।
দিনদিন খুবই সংকটাপন্ন হচ্ছে আবেদ হাসান। এর আগেও ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন তিনি। দীর্ঘ দুই বছর চিকিৎসার মাধ্যমে রোগ মুক্তি হয়েছিলেন তিনি। কিন্তু কিছুদিন না যেতেই আবার ক্যান্সারে আক্রান্ত হয় আবেদ। এবার আরো মারাত্মক আকারে ধারণ করে। তিনি কোলেন ক্যান্সারে আক্রান্ত হয়। আগামী কিছুদিনের মধ্যে তাকে উন্নত চিকিৎসার জন্য ভারত নিয়ে যেতে হবে। কিন্তু চিকিৎসা করানোর মত অর্থ তার কাছে নেই। ঠিক এই সময় অয়ন ওসমান আবেদ হাসানের মারাত্মক এই রোগের কথা জানতে পারেন যে অর্থের অভাবে তার চিকিৎসা হচ্ছে না। তাই অয়ন ওসমান শোনা মাত্র আবেদ হাসানের বাড়িতে চিকিৎসার জন্য নগদ এক লক্ষ টাকা অনুদান পাঠান।
অনুদান পেয়ে আবেদ হাসান তার অনুভূতিতে জানান, পরম করুনাময় আল্লাহ এর কাছে লক্ষ্য কোটি শোকরিয়া জ্ঞাপন করছি। আমার এই মারাত্মক রোগের চিকিৎসার জন্য অয়ন ওসমান ভাই সহযোগীতার হাত বাড়িয়ে দিয়েছেন আমি তার জন্য আল্লাহ দরবারে প্রার্থনা করি। অয়ন ওসমান ভাই ও তার পরিবারকে আল্লাহ সব সময় ভাল রাথে এবং মানুষের সহায়তায় এগিয়ে আসতে পারে। আমি তার এই অনুদান নিয়ে উন্নত চিকিৎসার জন্য ভারত যাবো। আমার জন্য সবাই দোয়া করবেন।
অনুদান প্রদানের সময় উপস্থিত ছিলেন, মহানগর ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান রিয়াদ, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসমাঈল রাফেল, যুবলীগ নেতা আহাম্মেদ কাউছার, তোলারাম কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ।
উল্লেখ্য, নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একে এম শামীম ওসমানের ছেলে এবং জেড এন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক অয়ন ওসমান বিভিন্ন সময় চিকিৎসা সহায়তায় মানুষের আর্থিক সহায়তা করে আসছে। এমনকি দরিদ্র শিক্ষার্থীদের পড়ালেখার খরচও তিনি তার অর্থায়নে অনুদান দিয়ে থাকেন। এতিমখানা, মাদ্রাসার উন্নয়নেও তার ব্যাপক অবদান রয়েছে। মশক নিধনে তিনি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২৭ টি ওয়ার্ডে নিজ অর্থায়নে মশার ঔষধ ছিটিয়েছেন। এছাড়া করোনাকালে মানুষকে সচেতনতায় মাস্ক, হ্যান্ডস্যানিটাইজার ও খাদ্যদ্রব্য বিতরণ করেছেন।

