বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জে লঞ্চ ডুবির ঘটনায় গঠিত দুটি তদন্ত কমিটির গণ শুনানী অনুষ্ঠিত হয়েছে। আজ আজ বৃহস্পতিবার ১১ থেকে গণশুনানী শুরু হয়ে শেষ হবে বিকেল চারটা পর্যন্ত। শীতলক্ষ্যা নদীর দুর্ঘটনাস্থল সৈয়দপুর কয়লাঘাট এলাকায় অনুষ্ঠিত শুনানীতে অংশ নেয় বেঁচে যাওয়া যাত্রি, নিহতের স্বজন, প্রত্যক্ষদর্শী এলাকাবাসী।
পৃথক দুটি তদন্ত কমিটির মধ্যে নৌপরিবহন মন্ত্রনালয় সাত সদস্য বিশিষ্ঠ তদন্ত কমিটি দুপুর পর্যন্ত ২৩ জনের স্বাক্ষাতকার গ্রহন করেন।
এদিকে জেলা প্রশাসনের গঠিত সাত সদস্যের তদন্ত কমিটি দুপুর পর্যন্ত ৩০ জনের স্বাক্ষাতকার গ্রহন করেছেন।
এ সময় উপস্থিত ছিলেন নৌ মন্ত্রণালয় গঠিত ৭ সদস্যের তদন্ত কমিটির প্রধান যুগ্ম সচিব আব্দুল ছাত্তার শেখ, জেলা প্রশাসনের ৪ সদস্যের তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খাদিজা তাহেরা ববি, নারায়ণগঞ্জ জোন নৌ পুলিশ সুপার মীনা মাহামুদ , বিআইব্লিটিএ’র উপ পরিচালক মোবারক হোসেন, ফায়ার সার্ভিসের উপ পরিচালক আব্দুল্লা আল আরেফিন সহ অন্যান্য কর্মকর্তারা।

