বিজয় বার্তা ২৪ ডট কম
র্যাব-১১ এর অভিযানে রূপগঞ্জের তারাবো থেকে চোরাই তেল কেনাবেচার দায়ে চোরাই চক্রের ০২ সক্রিয় সদস্য গ্রেফতার করা হয়েছে। এসমশ ১২৬০ লিটার ডিজেল ও ০১টি পিকআপ জব্দ করা হয়
বৃহষ্পতিবার সকালে জেলার রূপগঞ্জ থানাধীন টাটকী তারাবো এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো ১। আব্দুল ইমাম ভূঁইয়া (৩৩) ও ২। মোঃ মনির হোসেন (২২)। এ সময় চোরাই কাজে ব্যবহৃত ০১টি নীল-হলুদ রংয়ের ছোট পিকআপ ভ্যান জব্দ করা হয়।
র্যাব-১১ এর এক প্রেস বিজ্ঞপ্তিতে অতিরিক্ত পুলিশ সুপার জসিমউদ্দিন জানান, গ্রেফতারকৃত আসামীরা আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য পরষ্পর যোগসাজশে দীর্ঘদিন যাবৎ চোরাই তেল কেনাবেচার সিন্ডিকেট গড়ে তুলেছে। এই চোরাই সিন্ডিকেট রাস্তার পাশে পার্কিং করা গাড়ী হতে অভিনব কৌশলে তেল চুরি করে। তাছাড়া কিছু অসাধু ড্রাইভার ও হেলপার নাম মাত্র মূল্যে তেলভর্তি লরী থেকে তেল চুরি করে এই সিন্ডিকেটের কাছে বিক্রি করে। চোরাই চক্র এই তেলের সাথে ভেজাল তেল মিশিয়ে বিভিন্ন ক্ষুদ্র তেল ব্যবসায়ীদের কাছে সরবরাহ করে। এই তেল ব্যবহার করে গাড়ীর ইঞ্জিন ব্যাপক ক্ষতি সাধিত হচ্ছে। গ্রেফতারকৃত আসামীরা পরষ্পর যোগসাজশে দীর্ঘদিন যাবৎ বিভিন্ন কৌশলে অবৈধ উপায়ে জ্বালানী তেল সংগ্রহ করে অবৈধভাবে কেনাবেচা করে আসছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে। এই সকল চোরাই সিন্ডিকেটের বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

