বিজয় বার্তা ২৪ ডট কম
মুজিব শতবর্ষ ও স্বাধীনতার (৫০ বছর) সুবর্ণজয়ন্তী উপলক্ষে অয়ন ওসমানের পক্ষে জেলা ও মহানগর ছাত্রলীগের আয়োজনে বিশাল আনন্দ র্যালী করা হয়েছে।
বুধবার বিকেলে যাথাযথ স্বাস্থ্যবিধি মেনে নারায়ণগঞ্জের শহরের বিভিন্ন পয়েন্টে এই আনন্দ র্যালীর শোভাযাত্রা করা হয়। এর আগে সদর, ফতুল্লা, বন্দর, সিদ্ধিরগঞ্জ ও সোনারগাও সহ ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ খন্ড খন্ড মিছিল নিয়ে খানপুর হাসপাতাল রোডে জমায়েত হয়। পরে জেলা ও মহানগর ছাত্রলীগের নেতৃবৃন্দ একত্রিত হয়ে দশ হাজার নেতাকর্মী নিয়ে শহরের চাষাঢ়া থেকে ২ নং রেল গেইট আওয়ামীলীগের অফিস সামনে হয়ে আবার চাষাঢ়া এসে এই আনন্দ র্যালী শেষ হয়।
র্যালীতে উপস্থিত ছিলেন, জেলা ছাত্রলীগের সভাপতি আজিজুর রহমান আজিজ,জেলার সাধারণ সম্পাদক আশরাফুল ইসমাঈল রাফেল, মহানগর ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান রিয়াদ, মহানগরের সাধারণ সম্পাদক হাসনাত রহমান বিন্দু, যুবলীগ নেতা আহাম্মেদ কাউছার, ছাত্রলীগ নেতা তপন, শুভ, হিমেল, আসাদ, বাপ্পী, জিতু, আমজাদ নেতা, তানিম, প্রান্ত, সৌরভ, শুভ, লিয়ন, সাদ্দাম, হাবিব, আনারুল, শাখাওয়াত, রিফাত,আলী নূুর,মোরসালিন, শাওন,আকাশ, নাসিম, হাসান রাশেদ, রিয়াজ উদ্দিন কবির, জিসান, আরিফ, পিয়াস, তোফা, রবিন, অপু,মিশুক, রাসেল, জিসান, নির্জর, মহিউদ্দিন, ফয়সাল অনিক, শ্যামল, রাসেল, ইস্তিয়াক, সরুজ সহ ছাত্রলীগের বিভিন্ন ইউনেটর নেতৃবৃন্দ।

এসময় জেলা ও মহানগর ছাত্রলীগের নেতৃবৃন্দ সকল বঙ্গবন্ধু, বুদ্ধিজীবী, শহীদদের ও যাদের আত্মত্যাগে এই দেশ স্বাধীনতা লাভ করেছে সকলকে শ্রদ্ধাঞ্জলী জানিয়েছেন।

