বিজয় বার্তা ২৪ ডট কম
অয়ন ওসমানের পক্ষে মুজিব শতবর্ষ ও স্বাধীনতার (৫০ বছর) সুবর্ণজয়ন্তী উপলক্ষে জেলা ও মহানগর ছাত্রলীগের আয়োজনে বিশাল আনন্দ র্যালীতে যুবলীগ নেতা আহাম্মেদ কাউছারের নেতৃত্বে তাক লাগানো মিছিল নিয়ে অংশগ্রহন। বুধবার বিকেলে যাথাযথ স্বাস্থ্যবিধি মেনে নারায়ণগঞ্জের শহরের বিভিন্ন পয়েন্টে এই আনন্দ র্যালীর শোভাযাত্রায় হাজার হাজার নেতাকর্মী নিয়ে আহাম্মেদ কাউছার যোগদান করেন।
এসময় আহাম্মেদ কাউছারের নেতৃত্বে মিছিলে উপস্থিত ছিলেন, ছাত্রলীগ নেতা মোঃ রাসেল মোঃ সুরুজ হাসান, ইমরান, নিহাল, ফরহাদ, নিয়াজ, সাইদুল হাসান, মোঃ ফরিদ, শুভ্র, রবিন, সীমান্ত, সোহান, নিলয়, আরমান, কাউসার, আরিয়ান, শিশির, সুবর্ণ, হাসান, জয় সহ অন্যান্যরা।

এর আগে সদর, ফতুল্লা, বন্দর, সিদ্ধিরগঞ্জ ও সোনারগাও সহ ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ খন্ড খন্ড মিছিল নিয়ে খানপুর হাসপাতাল রোডে জমায়েত হয়। পরে জেলা ও মহানগর ছাত্রলীগের নেতৃবৃন্দ একত্রিত হয়ে দশ হাজার নেতাকর্মী নিয়ে শহরের চাষাঢ়া থেকে ২ নং রেল গেইট আওয়ামীলীগের অফিস সামনে হয়ে আবার চাষাঢ়া এসে এই আনন্দ র্যালী শেষ হয়।

