বিজয় বার্তা ২৪ ডট কম
ফাস্ট টাইম মেশিন চালালাম লিখে ফেসবুক স্টোরিতে আপলোড দেওয়া সেই কিশোর তানভীরকে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।
সোমবার দিবাগত রাতে ফতুল্লার দাপা ইদ্রাকপুর বেপারীপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আরফান আহম্মেদ রাহুল ওরফে তানভীর ফতুল্লার দাপা কবরস্থান এলাকার চায়ের দোকানদার নজরুলের ছেলে। তানভীর ফতুল্লা পাইলট স্কুলের সাবেক ছাত্র ও নারায়ণগঞ্জ কলেজে অধ্যয়নরত বলে তার ফেসবুক প্রোফাইল লিখা।
বিষয়টি নিশ্চিত করেন ফতুল্লা মডেল থানার ওসি রকিবুজ্জামান।
এর আগে গত ২২ মার্চ ভোরে ফারহান আহম্মেদ রাহুল নামে ফেসবুক আইডির স্টোরিতে ফাস্ট টাইম মেশিন চালালাম লিখে ভিডিও আপলোড দেয় সে। ভিডিও তে দেখা একটি বিদেশী পিস্তল লোড করে পরপর দুবার ফাকা গুলি ছুড়ে সে। পরে ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ভাইরাল হয়ে পরে। এ ঘটনায় পুলিশ সোর্স ও তথ্য প্রযুক্তির সহায়তায় ২৩ মার্চ সোমবার ভোরেই তাকে গ্রেফতার করে বলে জানায় পুলিশ।

