BijoyBarta24.com
নারায়ণগঞ্জ,
এপ্রিল ২০, ২০২৬
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ
No Result
সকল নিউজ
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ
No Result
সকল নিউজ
BijoyBarta24.com
No Result
সকল নিউজ

র‌্যাবের হাতে অস্ত্র ও মাদক সহ গ্রেফতার এসআই সহ ৩ জনের রিমান্ড মঞ্জুর

BijoyBarta 24 by BijoyBarta 24
মার্চ ২৩, ২০২১
in লিড, সোনারগাঁ থানা
0
র‌্যাবের হাতে অস্ত্র ও মাদক সহ গ্রেফতার এসআই সহ ৩ জনের রিমান্ড মঞ্জুর
0
শেয়ার
0
VIEWS
Share on FacebookShare on Twitter

বিজয় বার্তা ২৪ ডট কম

নারায়ণগঞ্জের সোনারগাঁও থেকে অস্ত্র ও ফেনসিডিলসহ গ্রেফতার আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া পুলিশ ক্যাম্পের এসআই কায়কোবাদ পাঠান ও তার দুই সহযোগী মাদক ব্যবসায়ীর চারদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার দুপুরে পুলিশ আসামিদের নারায়ণগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মিল্টন হোসেনের আদালতে হাজির করে অস্ত্র ও মাদক মামলায় সাতদিন করে রিমান্ডের আবেদন করলে আদালত শুনানি শেষে দুইটি মামলায় প্রত্যেকের দুইদিন করে চারদিন রিমান্ড মঞ্জুর করেন।

আদালত পুলিশের পরিদর্শক মো. আসাদুজ্জামান আসামিদের এই রিমান্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে সোমবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে উপজেলার মেঘনা টোলপ্লাজা এলাকা থেকে ২৫ রাউন্ড গুলিসহ দুইটি বিদেশি পিস্তল ও ২৪০ বোতল ফেনসিডিলসহ এসআই কায়কোবাদ পাঠান ও তার দুই সহযোগী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে র‌্যাব-৩ ব্যাটালিয়নের একটি দল। পরে র‌্যাব বাদী হয়ে তাদের বিরুদ্ধে সোনারগাঁও থানায় অস্ত্র ও মাদক আইনে পৃথক দুইটি মামরা দায়ের করে। সেই মামলায় মঙ্গলবার সকালে এসআই কায়কোবাদসহ তিন আসামিকে আদালতে পাঠায় পুলিশ।

র‌্যাব-৩ ব্যাটালিয়ানের সহকারি সুপার ও অপারেশন অফিসার ফারজানা হক জানান, চট্রগ্রাম থেকে মাদক নিয়ে এক ব্যবসায়ী ঢাকার দিকে আসছে এমন সংবাদ পেয়ে র‌্যাবের একটি টিম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা টোলপ্লাজায় অবস্থান নেয়। এ সময় সন্দেহভাজন একটি সাদা প্রাইভটেকার টোল প্লাজা অতিক্রম করার সময় থামিয়ে তল্লাশি করা হয়। প্রাইভেট কারের পেছনের সিটে বসা ছিলেন কালাপাহাড়িয়া পুলিশ ফাঁড়ির এসআই কায়কোবাদ ও তার সহযোগী রবিন হোসেন। প্রাইভেটকারটির চালকের আসনে ছিলেন সোহেল মিয়া। এ সময় প্রাইভেট কারের ভেতরে তল্লাশি করে ২৪০ বোতল ফেনসিডিল ও এসআই কায়কোবাদের কাছ থেকে ২৫ রাইন্ড গুলিসহ দুইটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়।

র‌্যাবের একটি সূত্র জানায়, আড়াইহাজারের কালাপাহাড়িয়া পুলিশ ফাঁড়ির এসআই কায়কোবাদ দীর্ঘদিন ধরে নদী পরিবেষ্টিত দুর্গম চরাঞ্চল কালাপাহাড়িয়া এলাকাসহ পার্শ্ববর্তী ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লার বাঞ্ছারামপুর, হোমনা ও মেঘনা থানাসহ বিভিন্ন এলাকায় নেটওয়ার্ক গড়ে তুলে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলো।

এ ব্যাপারে র‌্যাবের টিআই মোকলেসুর রহমান বাদী হয়ে এসআই কায়কোবাদসহ তিনজনকে আসামি করে সোনারগাঁ থানায় মাদক ও অস্ত্র আইনে একটি মামলা দায়ের করেছেন। সকালে ওই মামলায় সোনারগাঁও থানা পুলিশ তিন আসামিকে আদালতে প্রেরণ করেছেন।

সোনারগাঁও থানার ওসি রফিকুল ইসলাম বলেন, র‌্যাবের দায়ের করা মাদক ও অস্ত্র মামলায় পুলিশের এসআইসহ তিন আসামিকে আরো জিজ্ঞাসাবাদের জন্য প্রত্যেকের সাতদিন করে রিমান্ডের আবেদন করে আদালতে পাঠানো হয়েছে। আদালত তাদের চারদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন। এ ব্যাপারে আসামিদের আরো জিজ্ঞাসাবাদ করে তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

পরে

ফাস্ট টাইম মেশিন চালানো সেই কিশোর তানভীর গ্রেফতার

আগে

করোনার সেকেন্ড ওয়েভ প্রতিরোধে প্রস্তুত টিম খোরশেদ

আগে
করোনার সেকেন্ড ওয়েভ প্রতিরোধে প্রস্তুত টিম খোরশেদ

করোনার সেকেন্ড ওয়েভ প্রতিরোধে প্রস্তুত টিম খোরশেদ

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *




খবর

  • মহানগনর
  • ফতুল্লা থানা
  • আন্তর্জাতিক
  • আমাদের নারায়ণগঞ্জ
  • খেলাধূলা
  • খোলাকলম
  • জাতীয়
  • তথ্য ও প্রযুক্তি
  • পদপ্রার্থী
  • ফতুল্লা থানা
  • বন্দর থানা
  • বিজয় বার্তা ২৪ পরিবার
  • বিজয় বার্তা ২৪ স্পেশাল

প্রকাশক ও সম্পাদক

গৌতম সাহা
মোবাইলঃ-০১৯২২৭৫৮৮৮৯, ০১৭১২২৬৫৯৯৭।
ইমেইলঃ-bijoybarta24@gmail.com

  • Bijoybarta24.com | স্বাধীনতার কথা বলে
  • Homepage
  • Homepage
  • যোগাযোগ

© 2020 BijoyBarta24 Design By HostGine.

No Result
সকল নিউজ
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ

© 2020 BijoyBarta24 Design By HostGine.