বিজয় বার্তা ২৪ ডট কম
দেশের সুতা ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ ইয়ার্ন মার্চেন্টস্ এসোসিয়েশনে’র কার্যনির্বাহী পরিষদ নির্বাচন (২০২১-২০২৩) এর তফসিল ঘোষণা।
আজ ১৬ মার্চ, ২০২১ সকাল ১০:০০ টায় নির্বাচন বোর্ডের সম্মানিত চেয়ারম্যান- জনাব ফারুক বিন ইউসুফ পাপ্পু এবং অপর দুইজন সম্মানিত সদস্য- জনাব এহসানুল হাসান নিপু ও জনাব সোহেল আক্তার সোহান এর উপস্থিতিতে বাংলাদেশ ইয়ার্ন মার্চেন্টস্ এসোসিয়েশনে’র কার্যনির্বাহী পরিষদের দ্বি-বার্ষিক নির্বাচন (২০২১-২০২৩) এর তফসিল ঘোষণা হয়।
তফসিল অনুযায়ী আগামী ৫ জুন, ২০২১ তারিখ শনিবার সকাল ৯:০০ থেকে ৪:০০ টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ করা হবে।
উল্লেখ্য যে, গত ২৩ ফেব্রুয়ারি, ২০২১ মঙ্গলবার এসোসিয়েশনে’র ৯ম মাসিক সভায় সর্বসম্মতিক্রমে ৩ সদস্য বিশিষ্ট নির্বাচন বোর্ড এবং ৩ সদস্য বিশিষ্ট আপিল বোর্ড গঠন করা হয়। নির্বাচন বোর্ডের সম্মানিত তিনজন সদস্য হচ্ছেন- জনাব ফারুক বিন ইউসুফ পাপ্পু- চেয়ারম্যান, জনাব মোঃ এহসানুল হাসান নিপু- সদস্য এবং জনাব সোহেল আক্তার সোহান- সদস্য। আপিল বোর্ডের সম্মানিত তিনজন সদস্য হচ্ছেন- জনাব জি. এম. ফারুক- চেয়ারম্যান, জনাব আশিকুর রহমান- সদস্য এবং এডভোকেট মোঃ মাহবুবুর রহমান- সদস্য।
নির্বাচন বোর্ডের সম্মানিত চেয়ারম্যান- জনাব ফারুক বিন ইউসুফ পাপ্পু তফসিল ঘোষণার সময় বলেন যে, “করোনাকালীন এই সময়ে বাংলাদেশ ইয়ার্ন মার্চেন্টস্ এসোসিয়েশনে’র মত ঐতিহ্যবাহী বাণিজ্য সংগঠনের নির্বাচনী কার্যক্রম পরিচালনা করা নির্বাচন বোর্ড এবং আপিল বোর্ডের জন্য একটি কঠিন চ্যালেঞ্জ। তথাপি আমি প্রত্যাশা করবো ভোটার, প্রার্থীসহ সংশ্লিষ্ট সকলে সরকারি স্বাস্থ্যবিধি যথাযথভাবে পালন এবং সার্বিক বিষয়ে আমাদের আন্তরিক সহযোগিতা করবেন। আমরাও একটি সুষ্ঠু এবং সর্বাত্মক সুন্দর নির্বাচন উপহার দেওয়ার ব্যাপারে বদ্ধপরিকর।”

