বিজয় বার্তা ২৪ ডট কম
নিজেদের ২য় ম্যাচে জয় নিয়ে মাঠ ছেড়েছে শিরোপা প্রত্যাশী শীতলক্ষ্যা ক্রিকেট ক্লাব। জয়ের ব্যবধান ৩৭ রান। তবে পরাজিত সাহারা ক্রিকেট ক্লাব সহজে ছেড়ে দেয়নি শীতলক্ষ্যাকে। এ ম্যাচের আগে দু’দলই নিজেদের প্রথম ম্যাচে জয় পেয়েছিল। স্বাভাবিকভাবেই এদিন যারা জিতবে তারাই এগিয়ে থাকবে। বিকেএমইএ ১ম বিভাগ ক্রিকেট লীগ ২০২০-২১ এর ৫ম ম্যাচে জিতে এগিয়ে থাকলো শীতলক্ষ্যা ক্রিকেট ক্লাব। সকালে টস জিতে প্রথমে ব্যাট করে শীতলক্ষ্যা ৪০.২ ওভারে সব উইকেট হারিয়ে ২৪২ রান তোলে। বহিরাগত কোটায় খেলা আলী হোসেন মীর ৮০ বলে ১ ছক্কা ও ১৪ বাউন্ডারিতে আউট হন ৮৬ রানে। পেসার আঃ রাজ্জাক ৩৭ বলে ৩ ছক্কায় করেন ৩৮ রান। ওপেনার জাহিদুল ফিরেছেন ৩২ রানে। ২২ বলে চার মেরেছেন ৬টি। আব্দুল্লাহ ১৬ বলে ৪ চারে ২২ রানে আউট। মুন্না ২ চারে করেন ১২ রান। অতিরিক্ত থেকে যোগ হয় ২১ রান। সাহারা ক্রিকেট ক্লাবের শাওন ৪৭ রানে ৩টি এবং সোহেল রানা ও বিক্রম ৪৬ ও ৬২ রানে ২টি করে উইকেট পান। ২৪৩ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ভালই জবাব দিচ্ছিল সাহারার ছেলেরা। ৮ নম্বরে নামা মাহফুজুর সুমন শীতলক্ষ্যার টেন্টে কাপঁন ধরিয়ে দিয়েছিলেন। ৬২ বলে ৭ ছক্কা ও ৫ বাউন্ডারিতে ৭৬ রানে আউট হয়ে গেলে স্বস্তির নিঃশ^াস ফেলে শীতলক্ষ্যা। সোহেল রান ৩৮ বলে ৪ চারে করেন ৩৬ রান। শাওন ফিরেন ২৪ রান ৩১ বলে। হাসান করেন ২৫ রান ৪ চারে ও ১ছক্কায়। শীতলক্ষ্যার তুষার ৩৩ রানে পান ৪ উইকেট। আঃ রাজ্জাক ৮ রানে পান ২ উইকেট।

