বিজয় বার্তা ২৪ ডট কম
স্ত্রী সালমা ওসমান লিপিকে সাথে নিয়ে মিশুক রিক্সায় চড়ে নারায়ণগঞ্জ শহরে ঘুরে ঘুরে দেখলেন নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি শামীম ওসমান।
বৃহষ্পতিবার রাতে নারায়ণগঞ্জের চাষাঢ়া সহ শহরের বিভিন্ন স্থানে ভ্রমন করেন এই দম্পতি।
শামীম লিপিকে রিক্সায় দেখে অনেকেই বলে উঠেন এ যেন ভালবাসার অন্য রকম এক নিদর্শন। ছেলে অয়ন ওসমানকে বিয়ে হয়েছেন দাদা দাদীও। শামীম ওসমান ও লিপি ওসমান বিয়েটি ছিল প্রেমের বিয়ে। তাদের দেখলেই বুঝা যায় শরীর বুড়ো হলেও মন কখনো বুড়ো হয় না। দুজন দুজনকে ভালবাসের গভীরভাবে। সেই সাথে ভালবাসেন প্রানের শহর নারায়ণগঞ্জ ও এই জেলার মানুষকে। তাই তো এই দম্পত্তি কোন রকম প্রটোকল ছাড়াই রাতে ঘুরে বেরিয়েছেন শহর জুরে।

