বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ১০ বছর বয়সী এক শারিরীক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বিল্লাল কাজী নামে এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ। ওই ঘটনায় মামলা করেছেন শিশুটির মা।
গ্রেফতারকৃত বিল্লাল কাজী ওই উপজেলার দাউদপুর ইউনিয়নের পুটিনা কাজীপাড়ার আমিরউদ্দিনের ছেলে। বুধবার রাতে নিজ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
ভোলাব পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ মাহবুবুর রহমান জানান, মঙ্গলবার শিশুটি তার চাচাতো বোনের সঙ্গে বাড়ির পাশে খেলছিল। ওই সময় তাকে ধর্ষণের চেষ্টা চালায় বিল্লাল কাজী। এতে শিশুটি চিৎকার করলে সে পালিয়ে যায়। এ ঘটনায় বিল্লাল কাজীর বিরুদ্ধে মামলা করেন শিশুটির মা। মামলার ভিত্তিতে বৃহষ্পতিবার রাতেই অভিযান চালিয়ে নিজ এলাকা থেকে বিল্লাল কাজীকে গ্রেফতার করা হয়।

