বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের ফতুল্লায় ভয়াবহ অগ্নিকান্ডে ২৫ টি কাপড়ের দোকান পুরে ছাই হয়ে গেছে। সেই সাথে পুরেছে ২৫ টি পরিবারের স্বপ্ন। বুধবার (৩ মার্চ) ভোর সাড়ে ৬ টার দিকে ফতুল্লা লঞ্চ ঘাটের বিপরীত পাশে নাসরিন সুপার মার্কেটে ভয়াবহ এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে শহরের মন্ডলপাড়া ও ফতুল্লা বিসিকের ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট আধঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের নারায়ণগঞ্জ অফিসের উপসহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন জানান, পৌনে সাতটার দিকে ফতুল্লায় কাপড়ের দোকানে আগুন লাগার খবর শুনে সেখানে পৌঁছায় মন্ডলপাড়া ও ফতুল্লা বিসিকের ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট। ফায়ার সর্ভিসের কর্মীরা আধঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। অগ্নিকান্ডের কারন এখনো জানা যায়নি তবে প্রথমিক ভাবে ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক সট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। এতে প্রায় কোটি টাকার ক্ষয় ক্ষতি হয়েছে বলে প্রথমিক ভাবে ধারনা করছেন ক্ষতিগ্রস্থ দোকান মালিকরা।

