বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ সদস্য একেএম শামীম ওসমান বলেন, বাংলাদেশের পলিটিশিয়ানদের মধ্যে দুইটা কেটাগরি আছে। একটা হচ্ছে হৃদয় দিয়ে আরেকটা হচ্ছে বুদ্ধিদিয়ে করে। যারা হৃদয় দিয়ে করে তাদের জন্য এখন রাজনীতি খুব কঠিন হয়ে গেছে। এখন গাছের পাতায় পাতায় আওয়ামী লীগ। পাতা ঝড়লেও ঐটাও আওয়ামী লীগ। খুব ভয়ংকর কিন্ত এটা। আর এটা যদি প্রফেশনালের মধ্যে চলে যায় তাহলে এটা খুব মারাত্মক। ক্ষমতায় থাকলে অনেক কিছু ক্ষমতা না থাকলে না থাকলে কেউ চিনেও না। ফোন করলে বিরক্ত বোধ করে। সোমবার (১মার্চ) দুপুরে পুলিশ লাইনে পুলিশ মেমোরিয়াল ডে উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি একথা বলেন।
পুলিশদের উদ্দেশ্যে তিনি বলেন, মানুষ কিন্তু আপনাদের কাছে অনেক কিছু আশা করে। করবেন কি করবেন না এটা আপনার ইচ্ছা। আমরা কি চাই। পছন্দটা কি। কার জন্য কি রেখে যাচ্ছি। কে কার জন্য স্বাক্ষী দিবে। আমার ছেলে-মেয়ে আমার জন্য স্বাক্ষী দিবে। যদি আমি অবৈধ কাজ করি। হাসরের ময়দানে বলবে নো তোমাকে বলছিলাম যে পাপের জিনিস আমাকে খাওয়াও। সব ধর্ম সুন্দর কথা বলে কোন ধর্ম খারাপ কথা বলে না। শিখি কতটুকু আমরা। ভুলতো করবোই। কিন্তু ভুলকরার পর যে ক্ষমা চায় তাকে আল্লাহ বেশি পছন্দ করে।আজকে দেশে ষড়যন্ত্র হচ্ছে। এটা আমার চাইতে আপনারা কোন অংশে কম জানেন না। এই ষড়যন্ত্র হচ্ছে শেখ হাসিনা সরকারকে ফেলে দেয়ার জন্য না। এটা হচ্ছে রাষ্ট্রকে ধ্বংস করে দেয়ার জন্য। রাষ্ট্রের মূল কাঠামো কার সেনা বাহিনী, পুলিশ, বিচার বিভাগ, আইন বিভাগ এবং আমলা তন্ত্র। এই কাঠামোগুলোকে বাহির থেকে বসে নিয়িমিত আঘাত করা হচ্ছে। এটাকে একটা তালেবানি রাষ্ট্রে পরিনত করতে চাচ্ছে।আমাদেরকে সচেতন থাকতে হবে ভবিষ্যৎ প্রজন্মের জন্য। আমাদের চাওয়ার পাওয়ার কিছু নাই পুলিশ ভাইয়েরা। আমরা এলাকার সংসদ সদস্য। মানুষ শান্তি চায়। আমি আপনাদের কাছে অনুরোধ করবো মানুষের শান্তির জন্য আপনারা কাজ করেন। আপনারা ভালো কাজ করবেন হাত তুলে দোয়া করবো, খারাপ কাজ করবেন বিপকক্ষে কথা বলে দিবো। কারণ আমার কাজই এটা। এখানে কোন ছাড় হবে না।
এসময় জেলা পুলিশ সুপার জায়েদুল আলম’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী, বীর প্রতিক। আরো উপস্থিত ছিলেন,নারায়ণগঞ্জ-২ আসনের সাংসদ নজরুল ইসলাম বাবু, জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ, জেলা পরিষদ চেয়ারম্যান ও নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগ সভাপতি আনোয়ার হোসেন, জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইমতিয়াজ, পিবিআই পুলিশ সুপার মনিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন) মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ শফিউল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (‘ক’ অঞ্চল) মেহেদী ইমরান সিদ্দিকী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) সুবাস চন্দ্র সাহা প্রমুখ।

