বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের সোনারগায়ে ১ কেজি ৮০০ গ্রাম গাঁজা উদ্ধার সহ রোকসানা নামে এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। মঙ্গলবার দিবাগত রাতে কাঁচপুরের সেনপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মোছাঃ রোকসানা (৪১) নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁয়ে সেনপাড়া এলাকার মোঃ ইসরাফিল এর স্ত্রী ।
র্যাব-১১ এর এক প্রেস বিজ্ঞপ্তিতে অতিরিক্ত পুলিশ সুপার জানান, গ্রেফতারকৃত আসামী রোকসানা আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য সে দীর্ঘদিন যাবৎ নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজার ব্যবসা চালিয়ে আসছে। উল্লিখিত আসামী বিভিন্ন কৌশলে কুমিল্লা জেলা থেকে নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা নিয়ে এসে নারায়ণগঞ্জ, ঢাকা ও এর আশপাশের এলাকায় ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে মাদক ক্রয় বিক্রয় করার কথা স্বীকার এবং , আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য সে দীর্ঘদিন যাবৎ কুমিল্লা জেলা হতে নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে এবং বিশেষ কৌশলে পরিবহন করে নিয়ে এসে ঢাকা, নারায়ণগঞ্জ ও নরসিংদীসহ দেশের বিভিন্ন স্থানে ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে থাকে।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

