বিজয় বার্তা ২৪ ডট কম
সারা দেশের মত নারায়ণগঞ্জে একযোগে দুটি সরকারী হাসপাতাল সহ চারটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা ভ্যাকসিন টিকা প্রদান শুরু হয়েছে। আজ সকাল সাড়ে দশটায় শহরে নারায়ণগঞ্জ জেনারেল ( ভিক্টোরিয়া) হাসপাতালে জেলা সিভিল সার্জন ইমতিয়াজ আহমেদ প্রথম করোনা ভ্যাকসিন টিকা গ্রহন করে এ কার্যক্রম শুরু করেন। এর পর থেকেই জেলার ৬টি কেন্দ্রে ২৪টি বুথে টিকাদন কার্যক্রম শুরু হয়। করোনা ভ্যাকসিন টিকা প্রদান কার্যক্রম উদ্বোধনের সময় উপস্থিথ ছিলেন, নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন ইমতিয়াজ আহমেদ, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী আবুল আমিন, নারায়ণগঞ্জ জেনারেল ভিক্টোরিয়া হাসপালের আবাসিক মেডিকেল অফিসার আসাদুজ্জামান সহ
অনান্য কর্মকর্তাসহ চিকিৎসকরা উপস্থিত ছিলেন।
প্রতিদিন সকাল ৯ টা থেকে দুপুর আড়াই টা পর্যন্ত কেন্দ্রগুলোতে টিকাদান কার্যক্রম পরিচালনা করা হবে।
জনগনের সুবিধার্থে কেন্দ্রগুলোতে স্পট নিবন্ধনের ব্যবস্থা রাখা হয়েছে। যে কেউ চাইলেই নিবন্ধন করে টিকা পারবে। তবে নিবন্ধন ছাড়া কাউকেই টিকা প্রদান করা হবে না বলে জেলা স্বাস্থ্য বিভাগের নির্দেশনা রয়েছে।
টিকা গ্রহন করা নারী ও পুরুষরা জানান, করোনা টিকা গ্রহন করে তারা আনন্দিত। তাদের কোন পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয়নি। টিকা নিতে পারায় তারা প্রধানমনন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন
জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইমতিয়াজ আহমেদ জানিয়েছেন, আজ জেলায় দুটি সরকারি হাসপাতাল সহ চারটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬০০জনজে করোনা ভ্যাকসিন প্রদানের প্রস্তুতি গ্রহন করেছেন।এ পর্যন্ত জেলায় পনেরশ ষাট (১৫৬০) জন অনলাইনের মাধ্যমে করোনা ভ্যাকসিন গ্রহনের জনয় নিবন্ধন করেছেন।
অন্যান্য জেলার তুলনায় নারায়ণগঞ্জে নিবন্ধনের সংখ্যা তুলনামূলক কম। তিনি সবাইকে নিবন্ধন করার আহবান জানিয়ে নির্ভয়ে করোনা টিকা গ্রহনের অনুরোধ জানিয়েছেন।

