বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের ফতুল্লার পশ্চিম তল্লা বাইতুস সালাত জামে মসজিদে বিস্ফোরণে নিহত ৩৫ জনের পরিবারের কাছে প্রধানমন্ত্রীর দেয়া ৫ লাখ করে ১ কোটি ৭৫ লাখ টাকার চেক বিতরন করেছেন জেলা প্রশাসন। আজ বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নিহতের পরিবার মাঝে চেক বিতরন করা হয়। এসময় উপস্থিত ছিলেন সংসদ সদস্য শামীম ওসমান, জেলা প্রশাসক জসিম উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান,সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা নাহিদা বারিকসহ নিহতের স্বজনরা।
জেলা প্রশাসক জসিম উদ্দিন জানান, বিস্ফোরণে নিহত ৩৪ জনের মধ্যে কয়েটি পরিবাররে দুইজন জন সদস্য রয়েছেন। এছাড়া হাসপাতালে এখনো চিকিৎসাধীন রয়েছেন দুইজন এবং সুস্থ্য হয়ে ফিরে আসা ১ জনসহ মোট ৩৫ জন কে প্রধানমন্ত্রীর দেয়া ৫ লক্ষ টাকা করে চেক দেয়া হয়েছে।
গত ৪ সেপ্টেম্বর মসজিদে বিস্ফোরণের ঘটনায় ৩৭ জন দগ্ধ হয়। তাদের মধ্যে এ পর্যন্ত মারা গেছেন ৩৪ জন। এখনও হাসপাতালের আইসিইউতে আশঙ্কাজনক রয়েছেন আরও ২ জন। সুস্থ্য হয়ে বাড়ি ফিরে এসেছেন মামুন।

