বিজয় বার্তা ২৪ ডট কম
বিবর্তন-এর আয়োজনে সদ্যপ্রয়াত নারীনেত্রী অধ্যাপিকা রাশিদা আক্তারের স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে । শনিবার বিকেলে আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগার ও মিলনায়তন চত্বরে ইউসুফ আলী এটমের সভাপতিত্বে এবং মোখলেছুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত স্মরণসভায় আলোচনা করেন নারীনেত্রী আঞ্জুমান আরা আকসির,লক্ষ্মী চক্রবর্তী, সাংবাদিক ও নারায়ণগঞ্জ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রুমন রেজা, শিক্ষক আরিফ মিহির, উন্মেষ-এর সুজয় রায় চৌধুরী বিকু, কবি করীম রেজা, বিবর্তন’র নাসিম আফজাল,মো. মোশাররফ হোসেন, শেখ কামাল হোসেন এবং ঢাকা থেকে আসা রাশিদা’র সহপাঠি শহিদুল হক ও সিদ্দিকুর রহমান।
অনুষ্ঠান শুরুর আগে প্রয়াত রাশিদা ও সড়ক দুর্ঘটনায় নিহত সংস্কৃতিকর্মি মোশাররফ রোজ-এর আত্মার মাগফেরাত কামনা করে সবাই দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন। এরপর দু’টো সঙ্গীত পরিবেশন করেন শিল্পী কিশোর মল্লিক।
বক্তাগন রাশিদা’র রেখে যাওয়া আদর্শ সমাজের সর্বত্র ছড়িয়ে দেয়ার আহ্বান জানান। তাঁর একমাত্র সন্তান সৌভিকের দিকে খেয়াল রাখার উপর গুরুত্ব আরোপ করে তারা বলেন, ওকে আমাদের সন্তানের মতোই আলোর পথ দেখাতে হবে। সৌভিক যাতে শীঘ্রই তার মায়ের শেষ ইচ্ছা পূরণে এগিয়ে আসে সে ব্যবস্থা করতে হবে।

