বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জে করোনায় আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মৃতের সংখ্যা দাড়িয়েছে চারজনে। সোমবার বিকেল সাড়ে চারটায় বিষয়টি নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডা. মুহাম্মদ ইমতিয়াজ। এদিকে গত চব্বিশ ঘন্টায় ১২ জনের নমুনা পরীক্ষায় করোনা পজেটিভ শনাক্ত হয়েছেন। জেলায় মোট আক্রান্তের সংখ্যা ২৩।
করোনায় মৃতরা হলেন- দেওভোগ আখড়া মোড়ের বাসিন্দা চিত্তরঞ্জন ঘোষ (৫৮) এবং জামতলা হাজী ব্রাদার্স রোডের বাসিন্দা গিয়াসউদ্দিন (৬০) তারা দুজনই রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
এদিকে জেলা সিভিল সার্জন জানান, নারায়ণগঞ্জে করোনায় আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মৃত্যুর সংখ্যা ৪।
এর আগে গত ২৪ ঘন্টায় নতুন করে ১১ জন করোনা রোগী সনাক্ত করা হয়েছে। তার মধ্যে আরোগ্য লাভকারি মোট ৩ জন ও ২ জন মৃত্যুবরণ করছেন এবং ৭ জন করোনা রোগী হিসেবে আইসোলেসনে রাখা হয়েছে। সর্বমোট ২৭ জনের নমুনা আমরা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ৬ জনের দেহে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। এর আগে জেলাটিতে নমুনা সংগ্রহের পর ৮ মার্চ ভাইরাসটিতে আক্রান্ত হিসেবে দুজনকে চিহ্নিত করে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর)। যারা ইতোমধ্যেই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। পরে ২৩ মার্চ জেলায় আরো একজন আক্রান্ত পাওয়া গেছে বলে জানিয়েছিলেন জেলা সিভিল সার্জন। পরে তিনিও ১ এপ্রিল সুস্থ হয়ে বাড়ি ফেরেন। ৩০ মার্চ জেলায় প্রথম করোনা আক্রান্ত হয়ে বন্দরের রসুলবাগ এলাকার মারা যান। পরে ২ এপ্রিল রাতে এলাকাটি লকডাউন করে দেয়া হয়। পরবর্তীতে ৪ এপ্রিল জেলায় দ্বিতীয় আরেক ব্যক্তি করোনায় আক্রান্ত হয়ে মারা যান।
নারায়ণগঞ্জে বেশ কয়েকজন ব্যক্তির শরীরে করোনা ভাইরাস শনাক্ত হওয়ায় জেলার নন্দীপাড়া, পাইকপাড়া, দেওভোগ, বাবুরাইল, কাশীপুর, বন্দর রসুলপুর ও ফতুল্লার লামাপাড়া সহ বেশ কয়েকটি এলাকায় লকডাউন ঘোষনা করেছে স্থানীয় প্রশাসন ও কাউন্সিলরা। এতে প্রায় কয়েক হাজার পরিবার লকডাউনে রয়েছে।আশাংকা করা যাচ্ছে জেলায় যে কোন সময় লকডাউন ঘোষনা করা হতে পারে।

