বিজয় বার্তা ২৪ ডট কম
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সাইদুল নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে নারায়ণগঞ্জ জেলা গোয়ন্দা পুলিশ(ডিবি)।
মঙ্গলবার বিকেল সাড়ে ৩ টায় ফতুল্লা থানাধীণ তক্কার মাঠ এলাকা থেকে এই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত সাইদুল রহমান(২০) ফতুল্লার তক্কার সাঠ এলাকার আমির হোসেনের ছেলে।
ডিবির এস আই মিজানুর রহমান জানান, গোপন সংবাদে ভিত্তিতে আমি ও এসআই সায়েম ও এসআই মাহফুজ সহ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে সাইদুল নামে এক ব্যবসায়ীকে গ্রেফতার করি।এসময় তার কাছে থেকে ৯০ বোতল ফেন্সিডিল উদ্ধার করি। এ ব্যাপার ফতুল্লা মডেল থানায় মাদক আইনে মামলা প্রক্রিয়াধীণ।

