বিজয় বার্তা ২৪ ডট কম
২০১৮ সালের ফতুল্লা থানার পুলিশের দায়েরকৃত একটি নাশকতার মামলায় আদালতে হাজিরা দিয়েছেন জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন শিকদার সহ ফতুল্লা থানা বিএনপির অঙ্গসংগঠনের ৩৮ জন নেতাকর্মীরা ।
বুধবার ( ৫ ফেব্রুয়ারি ) সকালে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ মোহাম্মদ আনিসুর রহমানের আদালতে এ হাজিরা দেন তারা । ফতুল্লা মামলা নং ৯৪(৯) ১৮ , বিশেষ ট্রাইব্যুনাল নং ১০৮/১৯ ।
আসামি পক্ষের আইনজীবী ও নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি এড. সাখাওয়াত হোসেন খান জানান, ফতুল্লা থানার একটি নাশকতার মামলায় ফতুল্লা থানা বিএনপির ৩৮ জন নেতাকর্মী জেলা ও দায়রা জজ আদালতে হাজিরা দিয়েছেন । এটি একটি মিথ্যা ও বানোয়াট মামলা । এই মামলায় বিএনপির নেতাকর্মীদের কোন সম্পৃক্ততা নেই । শুধুমাত্র বিএনপির রাজনীতি করার অপরাধে এই মামলা দায়ের করা হয়েছে ।
আসামিরা হলেন, জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন শিকদার, জেলা ছাত্রদলের সভাপতি মশিউর রহমান রনি, ফতুল্লা থানা তাঁতীদলের আহ্বায়ক অলিউল্লাহ মাষ্টার সহ অন্যান্যরা। ।

