বিজয় বার্তা ২৪ ডট কম
সিদ্ধিরগঞ্জে অজ্ঞাত এক নারীর (৪৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকাল ১০টার দিকে থানার মৌচাক নিমাইকাশারী এলাকার একটি খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য লাশটি নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মনির হোসেন জানান, ধারণা করা হচ্ছে, রাতের বেলা সে বাঁশের সাঁকো পার হতে গিয়ে পা পিছলে খালে পড়ে যায়। পরে সে খালের পানিতে ডুবে গেলে আর উঠতে পারেনি। সকালে স্থানীয় বাসিন্দরা মরদেহটি দেখতে পেয়ে থানায় খবর দিলে তা উদ্ধার করে মর্গে পাঠানো হয়। তার শরীরে কোনো আঘাতের চিহ্নি পাওয়া যায়নি। তারপরও ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

