বিজয় বার্তা ২৪ ডট কম
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সাথে একান্ত সাক্ষাৎ করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের প্রভাবশালী সংসদ সদস্য এ.কে.এম শামীম ওসমান। মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকাল ১০টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এদিন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন মন্ত্রী। তিনি বাইপাস সার্জারি-পরবর্তী ফলোআপ চিকিৎসায় সিঙ্গাপুরে গিয়েছেন। এসময় মন্ত্রীকে বিদায় জানাতে বিমানবন্দরে উপস্থিত হয়ে তার সাথে সাক্ষাৎ করেন সাংসদ শামীম ওসমান।
এ প্রসঙ্গে সাংসদ শামীম ওসমানের ব্যক্তিগত সহকারী (পিএস) হাফিজুর রহমান মান্না বলেন, সকালের দিকে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সাথে সাংসদ শামীম ওসমান একান্ত বৈঠক করেছেন। কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে সেটা বলতে পারছি না, তবে, একান্ত ব্যক্তিগত ইস্যু নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে।

