বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের ফতুল্লার চাঁনমারি মসজিদে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতারকৃত ইমাম ফজলুর রহমানের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
বৃহষ্পতিবার বিকেল সাড়ে ৫ টায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাউছার হামিদের আদালতে ইমামের এই রিমান্ড মঞ্জুর করেন এবং বাকি আসামীদের জেলগেটে জিজ্ঞাসাবাদের আদেশ দেন।
এর আগে বুধবার রাতে ফতুল্লা মডেল থানায় ধর্ষনের হওয়া শিশুর বাবা নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়ের করেন। এদিকে ফতুল্লা মডেল থানা পুলিশ গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আদালতে ৭ দিনের রিমান্ড আবেদন করেন।
প্রসঙ্গত, নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি মসজিদে ঝাঁড় ফুঁক ও পড়া পানি দেবার কথা বলে আট বছরের এক অসুস্থ্য শিশুকে ধর্ষণের অভিযোগে গতকাল বুধবার মসজিদটির ইমামকে গ্রেফতার করে র্যাব। এ ঘটনা ধামাচাপা দেয়া ও হাসপাতাল থেকে ধর্ষিতা শিশুটিকে অপহরণের চেষ্টার অভিযোগে মসজিদ পরিচালনা কমিটির সভাপতিসহ আরো পাঁচজনকে আটক করা হয়।
