বিজয় বার্তা ২৪ ডট কম
ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড থেকে অবশেষে তিন দিন পর চারটি মরা গরু অপসারন করলেন সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাহিদা বারিক।
বৃহষ্পতিবার দুপুরে দুর্গন্ধময় মরা গরুগুলোকে রাস্তার পাশেই মাটি চাঁপা দেওয়া হয়।
গত ৫ আগষ্ট নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ঝাঁলকুড়ি এলাকায় লিংক রোডে কে বা কারা চারটি মরা ষাড় গরু ফেলে রেখে যায়। এতে গরুগুলো পঁচে মারাত্মক দুর্গন্ধ ছড়াতে থাকে। এনে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দুর্গন্ধের দূর্ভোগ নিয়ে নানা সমালোচনার ঝড় উঠে। অবশেষে সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাহিদা বারিক লোকজন নিয়ে ঘটনাস্থলে গিয়ে মরা গরুগুলোকে মাটি চাঁপা দিয়ে অপসারন করেন।
এ বিষয়ে ইউএনও নাহিদা বারিক জানান, মরা গরুগুলো যে স্থানে ফেলে রাখা হয়েছে সেটি সিটি করপোরেশনের এলাকা এবং তার কাছেই একটি পশুর হাট যা সিটি করপোরেশন থেকে ইজারা দেওয়া হয়েছে। এ বিষয়ে সিটি করপোরেশনের সাথে যোগাযোগ করেছি মরা গরুগুলো অপসারনের জন্য কিন্তু তারা এ বিষয়ে কোন পদক্ষেপ না নেওয়ায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা মরা গরুগুলোকে অপসারন করেছি।
