বিজয় বার্তা ২৪ ডট কম
বুধবার(০৭ আগস্ট) সকালে নগরীর আদর্শ স্কুল প্রাঙ্গণে আদর্শ স্কুলে শিক্ষার্থীদের অভিভাবকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় আদর্শ স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ শহিদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ জসিম উদ্দিন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ জসিমউদদীন বলেন, আমরা কিছু কর্ম পরিকল্পনা করেছি তার মধ্যে স্কুলের টয়েলট পরিস্কার এ ক্ষেতে অভিভাবকদদের কাছে অনুরোধ করবো আমনার সন্তানের কে টয়েলট পরিস্কার করতে হবে এক্ষেত্রে আপনার সম্মতি চাচ্ছি আজকে আমি ও প্রধান শিক্ষক এক সাথে করবো।
তিনি আরও বলেন, আপনারা একটি মানসম্মত ক্যান্টিনের কথা বলেছেন এটা কোনো ব্যবসা প্রতিষ্ঠান না বা দোকান না
দেখা যাবে বাসা থেকে টিফিনের কথা বলে তারা টাকা জমিয়ে অন্য কিছু করবে।
কোনো সন্তানের হাতে টাকা দিবেন না ।
তার থেকে ভালো আপনার হাতের তৈরি করা খাবার তাকে দিন হতে পারে একটি বিস্কটু, ডিম, কলা দিয়ে দিতে পারেন।
সভাপতির বক্তব্যে আদর্শ স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ শহিদুর রহমান বলেন, শুধু ভালো ছাত্র নয়, ভালো মানুষ ও আদর্শ নাগরিক তৈরি করার লক্ষে এ স্কুল প্রতিষ্ঠা লাভ করে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার জন্য আমরা সুনাগরিক তৈরি করার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছি। সভায় অভিভাবকদের পক্ষ থেকে অভিভাবক প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখেন মোঃ শাহজালাল।
