বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ৫০পিস ইয়াবা ট্যাবলেটসহ নূর হোসেন ওরফে মাইকেল (৩২) নামে এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে র্যাব-১১। সোমবার দুপুর পৌনে ৩টার দিকে সিদ্ধিরগঞ্জ থানাধীন গোদনাইল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে মাদক বিক্রির কাজে ব্যবহৃত ১টি মোবাইল সেটও উদ্ধার করে র্যাব।
গ্রেফতারকৃত নূর হোসেন ওরফে মাইকেল সিদ্ধিরগঞ্জ ধনকুন্ডা মদিনাবাগ মাদ্রাসা এলাকার হযরত আলীর ছেলে।
র্যাব-১১ সিপিএসসি’র সহকারী পরিচালক স্কোয়াড কমান্ডার মোস্তাফিজুর রহমান এক ইমেইল বার্তায় এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, আসামী এলাকায় দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রয় করে আসছিল। তার বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।

