BijoyBarta24.com
নারায়ণগঞ্জ,
এপ্রিল ২০, ২০২৬
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ
No Result
সকল নিউজ
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ
No Result
সকল নিউজ
BijoyBarta24.com
No Result
সকল নিউজ

বন্দরে দুই পরিবহন চাঁদাবাজ গ্রেফতার

BIjoyBarta24 by BIjoyBarta24
আগস্ট ৫, ২০১৯
in বন্দর থানা, ব্রেকিং নিউজ
0
বন্দরে দুই পরিবহন চাঁদাবাজ গ্রেফতার

Bijoybarta

0
শেয়ার
0
VIEWS
Share on FacebookShare on Twitter

বিজয় বার্তা ২৪ ডট কম

নারায়ণগঞ্জের বন্দর থানাধীন নবীগঞ্জ বাস স্ট্যান্ড থেকে দুই পরিবহন চাঁদাবাজকে গ্রেফতার করেছে র‌্যাব-১১। সোমবার (৫ আগস্ট) বিকেলে নবীগঞ্জ বাস স্ট্যান্ড কামাল উদ্দিন মোড়ে সড়কে চলাচলরত পরিবহনে চাঁদাবাজীকালে হাতেনাতে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো- মোঃ মনির হোসেন (৪৫) ও মোঃ সাব্বির হোসেন (১৮)। তাদের কাছ থেকে চাঁদা উত্তোলনের রশিদ ও নগদ ৩ হাজার ৩শ ১০টাকা উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১১ আদমজীনগর এর অপারেশন অফিসার মোঃ জসিম উদ্দিন চৌধুরী (পিপিএম)।

তিনি জানান, উপস্থিত সাক্ষী, গাড়ির চালক ও পরিবহন শ্রমিক এবং গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে র‌্যাব জানতে পারে, একটি চাঁদাবাজ চক্র দীর্ঘদিন ধরে বন্দর থানাধীন নবীগঞ্জ বাস ষ্ট্যান্ড এলাকায় রাস্তায় চলাচলরত বাস, ট্রাক, সিএনজি, অটোরিক্সা চালকদের কাছ থেকে ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে জোরপূর্বক গাড়ী প্রতি ৫০ থেকে ৩০০ টাকা করে চাঁদা আদায় করে আসছে। কোন বাস, ট্রাক, সিএনজি ও অটোরিক্সা চালক চাঁদা দিতে অস্বীকার করলে তাদের মারধরসহ জীবন নাশের হুমকি প্রদান করে। গ্রেফতারকৃত মোঃ মনির হোসেন ও মোঃ সাব্বির হোসেন উক্ত চাঁদাবাজ চক্রের সক্রিয় সদস্য।

অনুসন্ধানে র‌্যাব আরো জানতে পারে, হাজী মোঃ গোলাম হোসেন নামক স্থানীয় এক ব্যক্তি চলতি বছরের মে মাসে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন থেকে নবীগঞ্জ বেবী ও টেম্পু স্ট্যান্ড এর ইজারা নেয়। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইজারার তালিকায় নবীগঞ্জ স্ট্যান্ডটি মূলত বেবী ও টেম্পু স্ট্যান্ড হিসেবে উল্লেখ রয়েছে। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের এই ইজারায় ১২ নং শর্তে স্পষ্ট উল্লেখ রয়েছে বেবী, টেম্পু, টেক্সী পার্কিং ফি দৈনিক ১৫ টাকা করে। কিন্তু একটি চাঁদাবাজ চক্র এই ইজারাদারের ছত্রছায়ায় রাস্তায় চলাচলরত বাস, ট্রাক, মাইক্রো ও কাভার্ড ভ্যান থামিয়ে জোরপূর্বক ভয়ভীতি এমনকি মারধর করে ৫০ টাকা থেকে ৩০০ টাকা পর্যন্ত চাঁদা আদায় করে আসছে। যা গণমাধ্যমে একাধিকবার প্রকাশিত হয়েছে।

তিনি আরো জানান, ইতোপূর্বে গত ১৪ জুলাই র‌্যাব-১১ এর অভিযানে এই চক্রের ২ জন সক্রিয় চাঁদাবাজ’কে গ্রেফতার করা হয়েছিল। এরপর কয়েকদিন চাঁদাবাজি বন্ধ থাকলেও পূনরায় একই কায়দায় চাঁদাবাজি শুরু করে। চাঁদাবাজি বন্ধ ও জড়িতদের আইনের আওতায় আনার জন্য গত ০৫ আগস্ট ২০১৯ তারিখে ১৩১৫ ঘটিকায় নারায়ণগঞ্জের বন্দর থানাধীন নবীগঞ্জ বাস ষ্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে জোরপূর্বক চাঁদা আদায়কালে উপরোক্ত ০২ জন চাঁদাবাজ আসামীকে হাতে-নাতে গ্রেফতার করা হয়। চাঁদাবাজ বন্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

পরে

র‌্যাবের হাতে ৫০ পিছ ইয়াবাসহ নূর হোসেন গ্রেফতার

আগে

রূপগঞ্জে ৫০১ বস্তা ফিড কাঁচামাল উদ্ধারসহ গ্রেপ্তার-১১

আগে
ফতুল্লায় পুলিশের অভিযানে ১০৩ জন আটক

রূপগঞ্জে ৫০১ বস্তা ফিড কাঁচামাল উদ্ধারসহ গ্রেপ্তার-১১

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *




খবর

  • মহানগনর
  • ফতুল্লা থানা
  • আন্তর্জাতিক
  • আমাদের নারায়ণগঞ্জ
  • খেলাধূলা
  • খোলাকলম
  • জাতীয়
  • তথ্য ও প্রযুক্তি
  • পদপ্রার্থী
  • ফতুল্লা থানা
  • বন্দর থানা
  • বিজয় বার্তা ২৪ পরিবার
  • বিজয় বার্তা ২৪ স্পেশাল

প্রকাশক ও সম্পাদক

গৌতম সাহা
মোবাইলঃ-০১৯২২৭৫৮৮৮৯, ০১৭১২২৬৫৯৯৭।
ইমেইলঃ-bijoybarta24@gmail.com

  • Bijoybarta24.com | স্বাধীনতার কথা বলে
  • Homepage
  • Homepage
  • যোগাযোগ

© 2020 BijoyBarta24 Design By HostGine.

No Result
সকল নিউজ
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ

© 2020 BijoyBarta24 Design By HostGine.