বিজয় বার্তা ২৪ ডট কম
ফেন্সিডিল ও ৬জন সহযোগীসহ গ্রেফতারকৃত নাসিক ২৩ নং ওয়ার্ড কাউন্সিলর দুলাল প্রধানের জামিন মঞ্জুর করেছেন আদালত।
সোমবার দুপুরে নারাযণগঞ্জ জেলা ও দায়রা জজ আনিসুর রহমানের আদালতে এই জামিন মঞ্জুর করা হয়।
এর আগে ২ আগষ্ট পুলিশ সাতদিনে রিমান্ড চেয়ে আদালত প্রেরন করেন পুলিশ।পরে রিমান্ড বাতিলের আবেদন করেন দুলালের আইনজীবী জেলা আইনজীবী সমিতির এড.হাসান ফেরদৌস জুয়েল। আবেদনের প্রেক্ষিতে রিমান্ড না মঞ্জুর করে আদালত।
প্রসঙ্গত, ১ আগষ্ট বৃহষ্পতিবার বিকেলে বন্দর নবীগঞ্জ গুদারাঘাট এলাকা থেকে কাউন্সিলর দুলাল ও তার ৬ সহযোগীকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ফেন্সিডিল উদ্ধার করা হয়। তাদের সাথে থাকা একটি হায়েস গাড়িও উদ্ধার করা হয়। ৫০বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক আইনের মামলা দায়ের করা হয়।

