বিজয় বার্তা ২৪ ডট কম
‘ছেলে ধরা-মেয়ে ধরা একটি সম্পূর্ণ একটি গুজব। এই গুজবে শিক্ষার্থী ও অবিভাবকদেরকে কান না দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কামরুল ইসলাম।
বুধবার (২৪ জুলাই) সকাল ১০টা থেকে শুরু হয়ে দুপুর ২টা পর্যন্ত নারায়ণগঞ্জ সদর থানাধীন শহরের মর্গ্যান উচ্চ বিদ্যালয়, গণবিদ্যা নিকেতন উচ্চ বিদ্যালয়, জয় গোবিন্দ উচ্চ বিদ্যালয় ও সৈয়দপুর বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয় পরিদর্শনকালে তিনি ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে এসব কথা বলেন।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ কামরুল ইসলাম অত্র বিদ্যলয় গুলো পরিদর্শন কালে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরা এদেশ ও জাতির একমাত্র ভবিষ্যত প্রজন্ম। তোমরা বিদ্যালয়ে আসা যাওয়ার ক্ষেত্রে কোন ধরনের ভয় পাবে না। ছেলে ধরা-মেয়ে ধরা সম্পূর্ণ একটি গুজব কথা। এ কথায় তোমরা কখনোই কান দিবে না। আমরা আছি তোমাদের সাথে। যখনই খবর পাবো তাৎক্ষনিক ভাবে আমাদের পুলিশ বাহিনীর সদস্যগণ তোমাদের এলাকায় ও স্কুলে এসে যাবে।
তিনি বিদ্যালয় গুলোর শিক্ষক-শিক্ষিকাদের উদ্ধেশ্যে আরো বলেন, ছেলে ধরা-মেয়ে ধরার এ গুজব কথাটি প্রতিটি ছাত্র-ছাত্রীদেরকে ভালভাবে বোঝাবেন যেন তারা এই গুজব না শোনেন। প্রতিদিন নিয়মিতভাবে বিদ্যালয়ে যেন তারা উপস্থিত হয় এবং নিয়মিত ভাবে লেখা-পড়া চালিয়ে যায়। কোন প্রকার ভয়ভীতি যেন তারা না পায়। আপনাদের একান্ত সহযোগিতাই পারবে আপনাদের ছেলে-মেয়েদের সাহস জোগাতে। নারায়ণগঞ্জ জেলার সুযোগ পুলিশ সুপার হারুন অর রশিদ স্যারের নির্দেশক্রমে আপনাদের এলাকায় অথবা স্কুলে যে কোন ধরনের সমস্য হলেই আপনারা আমাদেরকে জানাবেন আমরা দ্রুত ব্যবস্থা গ্রহন করবো।
এ সময় মর্গ্যান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অশোক কুমার (অশোক তরু), গণবিদ্যা নিকেতন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তরিকুল ইসলাম, জয় গোবিন্দ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম,এ কাইয়ূম, সৈয়দপুর বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তোফায়েল আহমেদ সহ বিদ্যালয়গুলোর ম্যানেজিং কমিটির সদস্যগণ ও শিক্ষক-শিক্ষিকাগণ উপস্থিত ছিলেন।
