বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ জেলা ছাত্র দলের আলোচিত সাবেক সভাপতি ও বর্তমান মহানগর বিএনপির অন্যতম শীর্ষ নেতা জাকির খাঁন দিল্লীর হযরত নিজামুদ্দীন আউলিয়ার মাজার শরীফ, বম্বের হযরত হাজী আলীর মাজার শরীফ জিয়ারত শেষে খাজা বাবা খ্যাত হযরত মঈনুদ্দীন চিশতী (রহঃ) মাজার শরীফে জুম্মার নামাজ আদায় শেষে গিলাপ চড়িয়ে জিয়ারত করেন।
এসময় তিনি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং নাঃগঞ্জ বাসীর জন্য দোয়া করেন। আজমীর শরীফে এসময় তার সাথে আরো উপস্থিত ছিলেন আজমীর শরীফের দরবারের খাদেম হযরত কলিম উদ্দীন চিশতী, রাজস্থান যুব কংগ্রেসের জেনারেল সেক্রেটারী মোঃ ইব্রাহীম খাঁন, যুব কংগ্রেস নেতা তানভীর আলম সহ বিএনপি, ছাত্রদল, যুব দলের বেশ কিছু নেতা-কর্মী।
নাম না প্রকাশের শর্তে জাকির খাঁনের সফর সঙ্গী কয়েক জন জানায়, নাঃগঞ্জের বিএনপির রাজনীতিতে কিং খান খ্যাত জাকির খাঁন গত ২৬ জুন রাতে থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক থেকে থাই এয়ার লাইনসের একটি বিমানে ভারতের রাজধানী নয়া দিল্লীতে আসেন। এর পরে সেখানে থাকা বিএনপির কিছু নেতা-কর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করে দিল্লীর হযরত নিজামুদ্দীন আউলিয়ার মাজার শরীফে গিলাপ চড়িয়ে জিয়ারত করেন। এরপরে নাঃগঞ্জ মহানগর বিএনপির অন্যতম শীর্ষ নেতা জাকির খানের নেতৃত্বে উপস্থিত বিএনপির নেতা-কর্মীরা বম্বে(মুম্বাই) হযরত হাজী আলী’র মাজার শরীফ জিয়ারত শেষে বৃহস্পতিবার রাতে আজমীর শরীফে এসে পৌছাঁয়।
গত শুক্রবার জাকির খান আজমীর শরীফে খাজা বাবা খ্যাত হযরত মঈনুদ্দীন চিশতী (রহঃ) মাজার শরীফে জুম্মার নামাজ আদায় করেন, এরপরে তিনি দরগাহে্ গিলাপ চড়িয়ে জিয়ারত করেন। সুত্র জানায়, জাকির খান ও তার সফর সঙ্গীরা এসময় সাবেক প্রধান মন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন দেশ নেত্রী খ্যাত বেগম খালেদা জিয়া, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং নাঃগঞ্জ বাসীর জন্য মহান আল্লাহ্ তায়ালার নিকট দোয়া প্রার্থনা করেন এবং দ্রুত বেগম জিয়ার মুক্তি চান। সুত্রে জানা গেছে নাঃগঞ্জ জেলা ছাত্র দলের সাবেক সভাপতি ও বর্তমানে মহানগর বিএনপির অন্যতম শীর্ষ নেতা জাকির খান আগামী ২০ জুলাই রাতে থাইল্যান্ডের উদ্দেশ্যে ভারতের মাটি ত্যাগ করবেন ।
নাঃগঞ্জের আলোচিত বিএনপি নেতা জাকির খানের সফর সঙ্গী বিএনপির নেতাদের দাবী, রাজনৈতিক প্রতিহিংসার কারনে একাধিক ষড়যন্ত্র মূলক মিথ্যা মামলা ও নানা মুখী হয়রানির শিকার হওয়ার পরেও কিং খান খ্যাত জাকির খান দীর্ঘ সময়ে বিদেশে অবস্হান করলেও তার নেতৃত্বে নাঃগঞ্জের বিএনপির নেতা-কর্মীরা কেন্দ্রীয় বিএনপি তথা তারেক রহমানের নির্দেশিত দলের সকল রাজনৈতিক কর্মকান্ডে অগ্রনী ভূমিকা পালন করে আসছে।
পাশাপাশি বেগম জিয়ার মুক্তি, তারেক রহমান সহ বিএনপির সকল নেতাদের বিরুদ্ধে দায়ের কৃত মিথ্যা মামলা প্রত্যাহারের আন্দোলনে প্রবাসী বিএনপির সকল অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠনের বিভিন্ন কর্মসূচীতে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছেন জাকির খান। উল্লেখ্য যে জাকির খান ১৯৯৭ থেকে ২০০৪ সাল পর্যন্ত নাঃগঞ্জ জেলা ছাত্র দলের সভাপতি পদে আসীন ছিলেন, ছাত্র রাজনীতিতে সক্রিয় থাকলেও তৎকালীন সময় থেকে জাকির খান নাঃগঞ্জের বিএনপির রাজনীতিতে একটি শক্তিশালী অবস্থান তৈরী করে রেখেছে।
