বিজয় বার্তা ২৪ ডট কম
নারাযণগঞ্জের গাজী ইভেন্টের আয়োজনে তিন দিন ব্যাপী ঈদ মেলা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকালে নগরীর চাষাড়াস্থ হাসনাত টাওয়ারের ৭ম তলায় দ্যা গ্র্যান্ড হল রেস্টুরেন্ট এন্ড কনভেনশন সেন্টারে জুলাই ১৬, ১৭, ১৮ তারিখ পর্যন্ত এই ঈদ মেলার আয়োজন করা হয়। আর এই ঈদ মেলায় সৈয়দ তানিয়া আহম্মেদে’র তানিয়া ফ্যাশন হাউজ, রোজা রুমীর ড্রেস ওয়ার্ড, লুনা খানের দক্ষিনা হাওয়া বিউটি পার্লার এই তিনটি স্টল ছিল বিশেষ আকর্ষন।
মেলাটি একটি মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যার মধ্য দিয়ে শেষ হয়।
