বিজয় বার্তা ২৪ ডট কম
বন্দরে আকাশ(১৭) নামে ১০ম শেণির এক ছাত্রের আত্মহননের খবর পাওয়া গেছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় বন্দরের দেউলী চৌরাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। বকাঝকা করায় মা বাবার সাথে অভিমান করে আকাশ আত্মহত্যা করে বলে এলাকাবাসী ও পুলিশ জানায়। নিহত আকাশ বন্দরের দেউলী চৌরাপাড়া এলাকার মুসলেউদ্দিন ওরফে মুছা মাঝির ছেলে। এ ব্যাপারে অপমৃত্যু মামলা হয়েছে।
বন্দর থানা পুলিশের সহকারী পরিদর্শক হামিদুল ইসলাম জানান, লক্ষ্মী নারায়ণ মিলস উচ্চ বিদ্যালয়ে ১০ম শ্রেণির ছাত্র আকাশ দুই দিন আগে মা বাবার সঙ্গে রাগ করে বাড়ি থেকে বের হয়ে যায়। গতকাল শুক্রবার সে বাড়িতে ফিরে আসে।
বাড়িতে আসার পর আকাশের বাবা ও মা ছেলেকে বকাঝকা করেন। পরে আকাশের মা পিত্রালয়ে চলে যান এবং বাবা চিত্তরঞ্জন খেয়াঘাটে নৌকা চালাতে যান। ফাঁকা বাসায় গতকাল শুক্রবার সন্ধ্যায় আকাশ ঘরের আড়ার সাথে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। পুলিশ শাষ উদ্ধার করে মর্গে পাঠায়।
