বিজয় বার্তা ২৪ ডট কম
ধর্ষনের একমাত্র শাস্তি হোক মৃত্যুদন্ড এ দাবীতে প্রধানমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করে মানববন্ধন করেছে এস এস সি ২০০৭ ও এইচ এস সি ২০০৯ ব্যাচ এর শিক্ষার্থীরা। শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে বৃষ্টি উপেক্ষা করে শিক্ষার্থীদের আয়োজিত মানববন্ধনে কিশোর থেকে শুরু করে সব বয়সী শিক্ষার্থীরা অংশ নেয়। বিকেল পাঁচটা থেকে ছয়টা পর্যন্ত এ মাবনবন্ধন কর্মসূচি পালন করে
মানববন্ধনে বক্তারা ধর্ষনের একমাত্র শাস্তি মৃত্যুদন্ড এবং দ্রুত সময়ে এর বিচার কার্যকর করার দাবীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামণা করেন। তাদের দাবী শুধু ধর্ষকেরই নয়, ধর্ষকের সহযোগীদেরও শাস্তি মৃত্যুদন্ড এবং দ্রুত সময়ে বিচার নিশ্চিত করতে হবে। এমন বিচার প্রচলিত হলে দেশে যৌন নির্যাতন, ধর্ষন বন্ধ হয়ে যাবে, কোন নারীরা অনিরাপদ হবে না।
মানববন্ধন চলাকালে শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন শারমিন মুনমুন, জাকিয়া জাহান মুমু, দেওয়ান মোহাম্মদ কাশুরী, রাসেদুল হক জুয়েল, মাহমুদ হাসান, রাকিব আহমেদ। ।
