বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ সাফায়েত আলম সানি বলেছেন, যারা ২০১৭-১৮ ব্যাচের এল. এল. বি ছাত্রছাত্রী রয়েছো তোমাদের কাছে আমার আহ্বান থাকবে তোমরা এডভোকেট হও বা না হও নিজেদেরকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলার চেষ্টা করবে।
মঙ্গলবার চাষাড়াস্থ হোয়াইট হাউস রেস্তোরায় নারায়ণগঞ্জ আইন কলেজের ২০১৭-১৮ সেশনের এলএলবি ব্যাচের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান নান্নু, আইন কলেজের প্রভাষক এড. রবিউল আলম রনি, দৈনিক অগ্রবাণী পত্রিকার আইন উপদেষ্টা এড. নজিবুল্লাহ বিপু, ওয়ার্ল্ড টেরোরিজম অরগানাইজেশন বাংলাদেশ চাপ্টার না’গঞ্জ জেলা শাখার সভাপতি ফাহিম এমিল, সাবেক জেলা ছাত্রলীগের শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক সজিব রায় অভি, সাবেক ছাত্রলীগ নেতা মোঃ সাগর সহ অন্যান্যরা।
তিনি আরো বলেন, আরেকটি বিষয়ে ইফতারের পূর্ব মুহুর্তে তোমাদের কাছে আমার আহ্বান থাকবে, যারা মাদকের সাথে প্রকৃতভাবে জড়িত তাদের বিরুদ্ধে তোমরা আওয়াজ তুলবে।তাদের কাউকে ছাড় দিবে না।
অনুষ্ঠান শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করা হয়। পরে বিশেষ দোয়া প্রার্থনা করা হয়।

