বিজয় বার্তা ২৪ ডট কম
চার বারের নির্বাচিত সাংসদ , বীরমুক্তযোদ্ধা প্রয়াত নাসিম ওসমানের ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের উদ্যোগে মঙ্গলবার বিকেলে ১নং বাস স্ট্যান্ডে এই সংগঠনের কার্যালয়ে এই দোয়া ও মিলাদ মাহফিলে আয়োজন করা হয়।
এসময় প্রয়াত নাসিম ওসমানের সহধর্মিনী পারভিন ওসমান, তার পুত্র আজমেরী ওসমান, নাসিম ওসমান স্মৃতি দু:স্থ ও জনকল্যাণ ফাউন্ডেশনের সভাপতি তরিকুল ইসলাম লিমন, জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. আবু তাহের, সাধারণ সম্পাদক মোস্তফা ভান্ডারী সহ অন্যান্যরা।
দোয়া ও মিলাদ মাহফিল শেষে রান্না করা খাবার সকলের মাঝে বিতরণ করা হয়।

