বিজয় বার্তা ২৪ ডট কম
কাউন্সিলর বাবু ভাই যদি এতই খারাপ মানুষ হয় তাইলে আমরা তারে ভোট দিতাম নাকি? ওনি কি কাউন্সিলর হতে পারতো? ভাল মানুষ দেইখাই আমরা ভোট দিয়া কাউন্সিল পাশ করাইছি এমন মন্তব্য করেন ১৭ নং ওয়ার্ডের জনগন। সম্প্রতি চাঁদাবাজি মামলায় ১৭ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল করিম বাবু কারাবন্দী। গ্রেফতারের পর তার বিরুদ্ধে একের পর এক অভিযোগ দায়ের করা হচ্ছে। বাবুর বিষয়ে জানতে ১৭ নং ওয়ার্ডের জনগনের সাথে আলাপ কালে তারা এই মন্তব্য করেন। কোন এক অদৃশ্য শক্তি বিভিন্ন লোক দিয়ে এসব মিথ্যা অভিযোগ দায়ের করাচ্ছে বলে জানান বাবুর স্বজনরা ও ওয়ার্ডবাসী। ওনি ভাল মানুষ দেইখাই আমরা ১৭ নং ওয়ার্ডবাসী ওনাকে ভোট দিয়ে নাসিক নির্বাচনে পাশ করাইছি। তিনি কাউন্সিলর হওয়ার আগে থেইক্যা এলাকা মানুষের জন্য সহযোগীতা করেন। এসময় তারা আরো বলেন, আমাদের এলাকায় পানির অনেক বড় সমস্যা ছিল। এত শিল্পপতী এত বড় বড় নেতা এই এলাকায় থাকতে কেউ তো পানির সমস্যা সমাধান করে দিলো না। একমাত্র বাবু ভাই ই আমাদের পাশে সেদিন দাড়িয়েছিলেন। এখনো তিনি আমাদের জন্য যথেষ্ট করে যাচ্ছেন। কোন সমস্যা নিয়ে গেলে কেউ খালি হাতে ফিরে আসে না। গরীব দুঃখী মানুষকে বাবু ভাই ভালই অনুদান দেন। এইতো কিছু দিন আগে ১৭ নং ওয়ার্ডবাসীর অসহায় মানুষের মাঝে নিজ অর্থায়নে মাছ বিতরণ করলেন। প্রতি ঈদে গরীব দুঃখী মানুষের মাঝে বিপুল পরিমান ঈদ সামগ্রী বিতরণ করেন।কারো মেয়ের বিয়ের সাহায্যের জন্য গেলে তিনি সহযোগীতার হাত বাড়িয়ে দেন। তারপর নাকি তিনি খারাপ মানুষ। কিছু খারাপ মানুষ আমাগো বাবু ভাইয়ের নামে মিথ্যা মামলা দিইয়া ফাসাইছে। শোনলাম মাদকসেবী নারী লোভীরাও নাকি বাবু ভাইয়ের নামে মিথ্যা অভিযোগ করে। কোন ষড়যন্ত্র করে লাভ হবে না। আল্লাহ সর্বদা সত্য বিচার করেন। বাবু ভাই মিথ্যা মামলা থেকে কারামুক্ত হবে আবার আমাদের সহযোগীতার হাত বাড়িয়ে দিবে।

১৭ নং ওয়ার্ডে ঘুরে আরো জানা যায় গরীব শিক্ষার্থীরা লেখাপড়া যাতে সুন্দরভাবে পরিচালনা করতে তার জন্য তাদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করেছেন এবং তাদের আর্থিকভাবে সহযোগীতা করেছেন বাবু।

এদিকে কাউন্সিল বাবুকে এখন পর্যন্ত একটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। আর সেই মামলায় আগামীকাল সোমবার রিমান্ড শোনানী করা হবে। বাবু গ্রেফতারের পর থেকে বিভিন্ন কারন দেখিয়ে ৫ টি অভিযোগ দায়ের করা হয়েছে। তবে এখন পর্যন্ত কোন অভিযোগের মামলা দেখানো হয়নি। কোন অভিযোগের সুনির্দিষ্ট নথিপত্রও আদালতে দেখানো হচ্ছে না বলে জানায় কারাবন্দী বাবুর স্বজনরা। তদন্তপূর্বক সঠিক বিচারের দাবি জানান তার পরিবার।
