বিজয় বার্তা ২৪ ডট কম
আগামী ৩০ এপ্রিল বীর মুক্তিযোদ্ধা, চার বারের নির্বাচিত সাংসদ জননেতা প্রয়াত নাসিম ওসমানের ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে শরীক হওয়ার আহ্বান জানিয়েছেন অয়ন ওসমান।
মঙ্গলবার (আগামী ৩০এপ্রিল ) বাদ আসর শহরের চাষাঢ়া হীরা মহলে ওসমানের পরিবারের পক্ষ থেকে এই দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
এসময় ওসমান পরিবারের উত্তারাধীকারী অয়ন ওসমান পরিবারের পক্ষে থেকে সবাইকে দোয়া ও মিলাদ মাহফিলে শরীক হওয়ার আহ্বান জানান। এবং তিনি বলেন, আগামী ৩০ এপ্রিল, বাদ আসর,চাষাড়া হীরা মহলে বীর মুক্তিযোদ্বা, ৪ বার নির্বাচিত প্রয়াত সংসদ সদস্য আলহাজ এ কে এম নাসিম ওসমান সাহেবের ৫ম মৃত্যুবার্ষিকীতে ওসমান পরিবারের পক্ষ থেকে মিলাদ ও দোয়ামাহফিলের আয়োজন করা হয়েছে। আপানার সবাই দোয়াতে শরীক হলে কৃতজ্ঞ থাকব।
