বিজয় বার্তা ২৪ ডট কম
বাংলাদেশে ৬৪টি জেলা রয়েছে কিন্তু ৬৪টি শামীম ওসমান নেই, শামীম ওসমান একজনই বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নিজাম।
শনিবার বাদ আছর ফতুল্লার কাইয়ুমপুরে যুবলীগ কর্মী মফিজুল ইসলামের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, আজকে নারায়ণগঞ্জে শামীম ওসমান নেতৃত্বে দিচ্ছেন আমরা গর্ববোধ করি। তিনি নারায়ণগঞ্জের উন্নয়নে কাজ চলেছেন। তিনি আছেন বলেই নারায়ণগঞ্জ আজ শান্ত। একটি মহল এই শান্ত নারায়ণগঞ্জকে অশান্ত করতে ষড়যন্ত্রে মেতে উঠেছে। জননেতা শামীম ওসমান সবাইকে প্রস্তুত থাকতে বলেছেন।
তিনি আরো বলেন, আজকে শামীম ওসমানের রাজনীতিকে বিতর্কিত করার জন্য ষড়যন্ত্র হচ্ছে। শামীম ওসমান বলেছেন, এই ষড়যন্ত্রকে মোকাবেলা করতে সকলকে প্রস্তুত থাকতে কারন নারায়ণগঞ্জকে আরো বেশী বিতর্কিত ও কলুষিত করার ষড়যন্ত্র চলছে।
তিনি আরো বলেন, নারায়ণগঞ্জ হচ্ছে ৫২’র ভাষা আন্দোলন, ৬৯ এর গণঅভ্যূত্থান ও ৭১ এর মুক্তিযুদ্ধ সহ আন্দোলনের সূতিকাগার। নারায়ণগঞ্জ থেকেই সূচীত হয়েছে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের ইতিহাস। আমরা গর্ব করতে পারি আমাদের নারায়ণগঞ্জকে নিয়ে।
তিনি আরো বলেন, কিন্তু একটি মহল নারায়ণগঞ্জে অতিথি হিসেবে যারা আছেন তাদেরকে খুশি করার জন্য বলা হয়, নারায়ণগঞ্জ মাদকের শহর, সন্ত্রাসের নগরী, হত্যার আখড়া নারায়ণগঞ্জ। কিন্তু এটা শুভকর নয়। এটা আমাদের সকলের জন্য লজ্জাজনক। আজকে সকলকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ করতে হবে।
এসময় যুবলীগ কর্মী মফিজুল ইসলামের স্মরণে বিশেষ মোনাজাত প্রার্থনা করা হয়।
